সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দোহারের শাইনপুকুর গ্রামে নাজমুল হুদাকে দাফন
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দোহারের শাইনপুকুর গ্রামে নাজমুল হুদাকে দাফন

সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার চতুর্থ জানাজা শেষে দোহারের শাইনপুকুর গ্রামে তাঁকে দাফন করা হয়েছে। সোমবার রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা শেষে হাইকোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নিজ এলাকা দোহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আছর তৃতীয় দফা জানাজা এবং মুকসুদপুর পদ্মা কলেজ মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব শাইনপুকুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ-সম্পাদক আরিফ শিকদার, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ-সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলা বিএনপির সভাপতি মেছের মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

ব্যারিস্টার নাজমুল হুদা রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।তার বয়স হয়েছিল ৮০ বছর।

উচ্চ আদালতের নির্দেশনায় অতি সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় তাঁর ‘তৃণমূল বিএনপি’।

১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাজমুল হুদা। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে নাজমুল হুদা তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যোগাযোগমন্ত্রী ছিলেন। ওয়ান-ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান থাকাকালে ২০১০ সালে ২১ নভেম্বর দল থেকে বহিস্কার হন নাজমুল হুদা। পরে ২০১১ সালের ৫ এপ্রিল দলের সদস্য পদ ফিরে পান। ২০১২ সালে ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করে ওই বছরের ১০ আগস্ট ‘বিএনএফ’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। পরে ২০১৫ সালের ২০ নভেম্বর গঠন করেন ‘তৃণমূল বিএনপি’।

এর আগে ১৯৭৭ সালে জিয়াউর রহমান ‘জাগো দল’ গঠন করলে নাজমুল হুদা তাতে যোগ দেন। ১৯৭৮ সালে বিএনপি গঠিত হলে দলটির প্রতিষ্ঠাতা সদস্য হন এবং তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »