সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নওশাদদের গ্রেফতারের প্রতিবাদে কলকাতা অভিযানের ডাক ফুরফুরা শরিফের
প্রকাশ: ২৭ জানুয়ারি, ২০২৩, ২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নওশাদদের গ্রেফতারের প্রতিবাদে কলকাতা অভিযানের ডাক ফুরফুরা শরিফের

ভাঙড় কাণ্ডে আইএসএফ বিধায়ক সহ ১৮ জনকে গ্রেফতারের ঘটনায় ক্রমাগত ফুঁসছে ফুরফুরা শরিফ (Furfura Sharif)। সোমবার বৈঠক করে কলকাতা অচলের (Kolkata Chalo) ডাক দিলেন ফুরফুরা শরিফের পীরজাদারা। কার্যত হুংকার দিলেন কাশেম সিদ্দিকি। ইব্রাহিম সিদ্দিকির বাড়িতে বৈঠকের পর সমস্ত ধর্মের মানুষকে একজোট হওয়ার আহ্বান জানালেন তিনি।

কাশেম জানিয়েছেন, আগামীকাল ফের বৈঠক রয়েছে পীরজাদার বর্ষীয়ান ব্যক্তিত্বরা কাল উপস্থিত থাকবেন। যত ভক্ত রয়েছে, সকলকে তৈরি হওয়ার জন্য জানিয়েছেন তিনি। একেবারে কলকাতা স্তব্ধ করার ডাক দিয়েছেন তাঁরা। একইসঙ্গে নওশাদ সহ সকলের নিশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

শনিবার ভাঙড়ে আহত হন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি। এরপর ধর্মতলায় দলের কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় নওশাদ সহ ১৮ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। সেই ঘটনার পর থেকে ফুরফুরা শরীফের তরফে একাধিক বার্তা আসছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে ত্বহা সিদ্দিকিকেও। এখন কলকাতা অভিযানের কথা জানাতেই নতুন করে শোরগোল পড়ে গেছে।

মনে করা হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যে ধর্মতলা অভিযানের ডাক দিতে পারেন ফুরফুরা শরীফের পীরজাদারা। তাতে যে রাজনৈতিক রং যোগ হবে এমনটাও আন্দাজ করা হচ্ছে। কারণ, নওশাদের ওপর হামলার ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে বামেরা। মতাদর্শ আলাদা হলেও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপিও। একযোগে ঘটনার নিন্দা করেছেন শুভেন্দু-সুকান্তরা। আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ বাড়বে। তার আন্দাজ পাচ্ছে রাজনৈতিক মহল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »