সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নগরীতে লকডাউন ঘোষণায় মাইকিং
প্রকাশ: ২২ জুন, ২০২০, ৪:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নগরীতে লকডাউন ঘোষণায় মাইকিং

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাস্থ্য অধিদপ্তরের জোনিং তালিকায় বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ড রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জোনিং করার ১ সপ্তাহ পর প্রথম ধাপে মঙ্গলবার থেকে পরীক্ষামূলক ভাবে দুটি ওয়ার্ডে লকডাউন করার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লকডাউন হচ্ছে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড। এই দুটি ওয়ার্ডে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণার মাইকিং করা হয়েছে সোমবার।
এছাড়াও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয় ওই দুটি ওয়ার্ডে।
নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন ভুলু জানান, তার ওয়ার্ডে লকডাউন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সহযোগীতায় ২ শতাধিক স্বেচ্ছাসেবক ২১ দিনের লকডাউন কার্যকরে সচেষ্ট থাকবে।অপরদিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ জানান, ২৪ নম্বর ওয়ার্ডে লকডাউন কার্যকরে ৭ সদস্যের কমিটি গঠন করেছেন তারা।
তাদের সহায়তায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।এর আগে গত ১৮ জুন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থার সাথে ভার্চুয়াল বৈঠক করে প্রাথমিকভাবে ওই দুটি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নেন।বরিশাল জেলা ও মহানগরীতে এ পর্যন্ত ১ হাজার ২শ’ ২২ জনের করোন শনাক্ত হয়েছে। যার মধ্যে বরিশাল নগরীতে রয়েছে ৯২৭ জন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »