বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নগরীর কাউনিয়ায় শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা
প্রকাশ: ২৯ জানুয়ারি, ২০২০, ১:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নগরীর কাউনিয়ায় শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা

ডেস্ক রিপোর্ট : বরিশালের কাউনিয়া পুরান পাড়া মডেল কিন্টারগার্ডেনের পরিচালক ও প্রধান শিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় পুরান পাড়া মডেল কিন্ডার গার্ডেন থেকে এই শিক্ষককে ডেকে নিয়ে হাফিজি মাদ্রাসার সামনে বসে এই হামলা চালায় সন্ত্রাসীরা ।

আহত হলো ওই উপজেলার ৩ নং ওয়ার্ড পুরান পাড়া গ্রামের মোঃ সেকেন্দার মিয়ার ছেলে মোঃ সোলাইমান শামীম । আহত মোঃ সোলাইমান শামীমকে স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । বর্তমানে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আহতের স্বজনরা জানান, আমরা কিছু দিন পূর্বে পুরান পাড়া মডেল কিন্টারগার্ডেনের ভবন নির্মাণের কাজ শুরু করি। ভবন নির্মাণ কাজ চলাকালীন সময়ে এ সন্ত্রাসীরা ২লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ঘটনার দিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা এহামলা চালায় ।

এই সন্ত্রাসী হলো ওই গ্রামের ৩ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি বুলবুল রেজা পিতা মৃত আবুল কালাম মৃধা, সজিব মৃধা ও রাজিব মৃধা পিতা জাহাঙ্গীর মৃধা সহ অজ্ঞাত ৪/৫ দেশীও অস্ত্র রামদা, ছুরি , লাঠিসোটা নিয়ে এ হামলা করে। এ সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসায়ী নেশাগ্রস্থ বলে জানা গেছে। আহত সোলাইমান শামীম বলেন চাঁদার দুই লক্ষ টাকা না দিলে আমার পরিবারকে হত্যা সহ লাশ গুম করে দেওয়ার হুমকি দেয় ।

এ নিয়ে আমি ও আমার পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকিতে দিন কাটাচ্ছি। এ ব্যাপারে কাউনিয়া থানায় অভিযোগ দেয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা আরো জানান ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »