নতুন একটি বিজ্ঞাপনে মডেল হচ্ছেন অপু বিশ্বাস। প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের তেলের ওভিসির জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। খুব শিগগিরই শুটিং শুরু করবেন বলে জানান এই নায়িকা। সম্প্রতি রাজধানীর একটি রেস্তরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে ৬ মাসের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন অপু। অনুষ্ঠানে ন্যাচার কেয়ারের প্রতিষ্ঠাতা কামরুন্নাহার মজুমদার নোভা ও সৈয়দ তাহমিদ উপস্থিত ছিলেন।