সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নদীভাঙন রোধে আওয়ামী লীগ সরকার আন্তরিকতার সাথে কাজ করছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ: ৩১ জুলাই, ২০২০, ৯:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নদীভাঙন রোধে আওয়ামী লীগ সরকার আন্তরিকতার সাথে কাজ করছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন- নদীভাঙন রোধে আওয়ামী লীগ সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। ইতিমধ্যে কার্যকরি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় পুরোপুরি ভাঙন রোধ করা যাচ্ছে না। তবুও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা ও আড়িয়ালখাঁ নদীর বিভিন্ন স্থান স্পিডবোটযোগে পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।এসময় বন্যা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন- দেশের ৬৪ জেলায় ৪৩২টি খাল খননে কার্যক্রম চলছে। কিন্তু নানা কারণে এটি বিলম্বিত হয়েছে। খাল খনন শেষ হলে সারা দেশে ৫শ’ নদী খননের কাজ শুরু হবে। এই কার্যক্রম শেষ হলে বন্যার সময় নদ-নদীতে পানির ধারণ ক্ষমতা আগের চেয়ে বাড়বে। তখন নদ-নদীতে পানি বাড়লে প্লাবনের তীব্রতা বর্তমানের চেয়ে কমবে।বরিশাল সদর আসনের এই সাংসদ আশা প্রকাশ করেন, উজানের দেশে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টি না হলে বাংলাদেশে নদ-নদীর পানি কমবে এবং দেশে খুব শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। নদ-নদীর পানি নেমে গেলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ ও বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুসহ পানি উন্নয়ন বোর্ডে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »