● ●


নদী দখল বন্ধ করবে কে
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নদী দখল বন্ধ করবে কে

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের বুক চিরে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য নদ-নদী, খাল-বিল ও জলাশয়। কিন্তু নদীমাতৃক বাংলার আগের সেই রূপ আর নেই। নানারকম কারণে নদীগুলো আজ বিলীন হয়ে যাচ্ছে। অথচ নদী এ দেশের অর্থনীতির প্রাণ, কৃষির সহায়ক, যোগাযোগের মাধ্যম এবং জীববৈচিত্র্যের অন্যতম আধার।পৃথিবীর বড় বড় সভ্যতার অধিকাংশই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সহজ যোগাযোগ, কৃষির জন্য পানির প্রাপ্যতা এবং উর্বর পলিমাটির কারণে নদীর তীরে জনপদ, হাটবাজার ও নগর গড়ে উঠেছে। জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও খাদ্যনিরাপত্তাহীনতার ফলে নদী ও মিঠাপানির গুরুত্ব আরো বেড়েছে। পৃথিবীর অনেক দেশ পানির সংকটে ভুগছে। শুষ্ক ও মরুপ্রবণ দেশগুলোয় কৃষিকাজ টিকিয়ে রাখতে খাল, সেচব্যবস্থা ও পানি সংরক্ষণ প্রকল্পের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আফগানিস্তানের মতো পানিসংকটাপন্ন দেশেও কৃষির জন্য বড় সেচখাল নির্মাণ ও পুরোনো খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।কিন্তু যে নদী আমাদের এত কিছু দিয়েছে, সেই নদীকেই আমরা প্রতিনিয়ত হত্যা করছি। নানাভাবে নদী দূষণ করছি, রীতিমতো নদী ভরাটের উৎসবে নেমে পড়ছি। নদী ভরাটের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের ছোট ছোট নদী অস্তিত্ব হারিয়ে মৃত নদীতে পরিণত হয়েছে।নদীর তীরে বসতবাড়ি নির্মাণের জন্য মাটি ফেলে নদী ভরাট করা হচ্ছে। কোথাও নদীর জায়গা দখল করে গড়ে উঠছে দোকানপাট, বাজার কিংবা মার্কেট। শহর অথবা বড় কোনো বাজারের পাশ দিয়ে প্রবাহিত নদীগুলোর জায়গা ধীরে ধীরে ভরাট করে সেখানে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। একসময় যে নদী বর্ষাকালে পানিতে টইটম্বুর থাকত, সেই নদীই আজ পানিশূন্য।ছোট নদীগুলোর ক্ষেত্রে এই চিত্র আরো ভয়াবহ। মাটি ফেলে ধীরে ধীরে নদীর বুক সংকুচিত করা হয়। সেখানে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট কিংবা অন্য স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এভাবে কয়েক বছর পর পুরো নদীটি সরু নালা কিংবা ড্রেনে পরিণত হয়। একসময় পানিপ্রবাহ বন্ধ হয়ে নদীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। বড় নদীগুলোও দখল ও ভরাটের হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী কিংবা রাজনৈতিকভাবে ক্ষমতাবানদের কেউ কেউ নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণ করছেন। নদীর পাড়ে অবৈধ শিল্পকারখানা গড়ে ওঠাও বড় হুমকি। এসব প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে ফেলার ফলে শুধু নদী ভরাট নয়, পানিও দূষিত হচ্ছে। একুশেও কেন আবাসনের অপেক্ষায় জগন্নাথ নদী ভরাট ও দখল বন্ধে প্রতিটি নদীর সীমানা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। নদী ভরাট করে স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দখলকারী যতই প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া যাবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পুনর্দখল ঠেকাতে নিয়মিত নজরদারি করতে হবে। নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও পরিবেশ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।যেসব নদী ভরাট হয়ে এরই মধ্যে সংকুচিত হয়ে গেছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী পুনঃখনন করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পরিকল্পিত ড্রেজিং করা যেতে পারে। তবে ড্রেজিংয়ের নামে যেন অবৈধ বালু উত্তোলন বা নদীর তীর ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখতে হবে। নদীর তীরে অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করতে হবে। শহর কিংবা বাজার নদীর দিকে সম্প্রসারণের আগে পরিবেশ ও জলপ্রবাহের বিষয়টি বিবেচনায় নিতে হবে। নদীর তীর দখলমুক্ত করে পার্ক, সবুজ বেষ্টনী বা উন্মুক্ত স্থান হিসেবে গড়ে তোলা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা। নদী দখলকারীর রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাব যদি তাকে আইনের ঊর্ধ্বে নিয়ে যায়, তাহলে কোনো আইনই কার্যকর হবে না। নদী রক্ষার দায়িত্ব শুধু কোনো একটি প্রতিষ্ঠানের নয়; রাষ্ট্র, প্রশাসন ও নাগরিক সবার। আজ আফগানিস্তানের মতো পানিসংকটাপন্ন দেশ কৃষির জন্য পানি নিশ্চিত করতে খাল নির্মাণ ও সেচব্যবস্থার উন্নয়ন করছে। অথচ আমরা নদীমাতৃক দেশের মানুষ হয়েও প্রতিনিয়ত নদীকে নিজেদের হাতে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। এভাবে চলতে থাকলে একদিন হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম কেবল বইয়ের পাতায় পড়বে—অতীতে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ ছিল। তাই এখনই নদী ভরাট ও দখল বন্ধ করতে হবে।নদীকে বাঁচানো মানে শুধু নদীকে বাঁচানো নয়; নদীকে বাঁচানো মানে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন-জীবিকাকে নিরাপদ রাখা। তাই উন্নয়নের নামে নদীর বুক ভরাট করা নয়, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার—‘নদী ভরাট বন্ধ করো; নদীকে বাঁচতে দাও; নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’লেখক : শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »