সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুজন সভাপতি গ্রেপ্তার
প্রকাশ: ১২ মে, ২০২১, ৪:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুজন সভাপতি গ্রেপ্তার

নলছিটির,ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুজন নলছিটি শাখার সভাপতি সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে(৪৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল ১০ মে সোমবার রাতে নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম টিটুর দায়ের করা মামলায় তাকে সোমবার রাতেই শহরের সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশ জানায়, নলছিটি পৌরসভার টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে মেয়র আবদুল ওয়াহেদ খান,ইঞ্জিনিয়ার ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম টিটুকে নিয়ে গতকাল ১০ মে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দেন সাংবাদিক খলিলুর রহমান মৃধা।
এ ঘটনায় সোমবার রাতেই কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু নলছিটি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই পৌরসভার সবুজবাগ এলাকার থেকে সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে গ্রেপ্তার করে।
খলিলুর রহমান মৃধা গৌরিপাশা গ্রামের মৃত মোশারেফ মৃধার ছেলে। তিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের নলছিটি উপজেলা শাখার সভপতি ও দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি। গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।
মামলায় বাদী শহিদুল ইসলাম টিটু মামলায় উল্লেখ করেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মেয়র ও কাউন্সিলরদের সম্মানহানি করা হয়েছে। আসামি বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছেন। তিনি পৌরসভার ভালো চান না। এই পোস্ট হাজার হাজার মানুষ দেখেছে। ফলে জনমনেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি মামলা দায়ের করেছেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ বলেন, ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এবং সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলায় খলিলুর রহমানের মৃধা একাই আসামি।
খলিলুর রহমানের পরিবার জানায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে শহিদুল ইসলাম টিটুর সঙ্গে সাংবাদিক খলিলুর রহমান মৃধার বিরোধ চলছিল। এর জের ধরে তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দায়ের করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »