সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে পিকআপ-সিএনজির সংঘর্ষে শিশুর মৃত্যু
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে পিকআপ-সিএনজির সংঘর্ষে শিশুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে রাস্তার ওপর থেমে থাকা পিকআপের পেছনে সিএনজির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠিগামী সিএনজিযোগে মারজান নামে আট বছরের শিশু স্বজনদের সাথে শহর অভ্যন্তরে প্রবেশ করছিল। কিন্তু গন্তব্যে পৌছানোর আগেই নলছিটি থানাধীন ঢাপড় মোড় এলাকায় বরিশাল ঝালকাঠি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এসময় আহত আরও কয়েকজন, তাদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট নলছিটি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু মারজানসহ আরও চার যাত্রী সিএনজিযোগে ঝালকাঠি শহরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাপড় এলাকায় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক সড়কে সিএনজিটি দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার প্রাক্কালে রাস্তার ওপর থেমে থাকা একটি পিকআপের পেছনে ধাক্কা লাগে।

এতে ঝালকাঠি সদর উপজেলার জয়সি গ্রামের চান মিয়ার ছেলে মারজানসহ সকল যাত্রী আহত হন। তাদের সকলকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মারজানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এবং হাসপাতালে ভর্তি আহত অবস্থা গুরুতর হওয়ায় তাদের সার্বিক সহযোগিতা দিয়ে উন্নত চিকিৎসার লক্ষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

ওসি জানান, এই ঘটনায় একটি মামলার প্রস্তুতির পাশাপাশি চালকসহ পিকআপটিকে আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »