শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশ: ১ জুন, ২০২১, ১২:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠিঃ

নলছিটিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহণ করে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ও নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

৩১ মে সোমবার বিকেলে নলছিটি চায়না মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূনামেন্ট (অনূর্ধ্ব-১৭)’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর। উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু মিয়া,
সাংবাদিক আমির হোসেন, সরকারী নলছিটি মার্সেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহম্মদ আলমগীর হোসেন,সৃংস্কৃতি কর্মি তপন কুমার দাস প্রমুখ।
খেলায় নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যার্থ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নলছিটি সকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ৪-২ গোলে নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। চ্যাম্পিয়ান দল নলছিটির হয়ে জেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবে। মাঠ পরিচালনায় ছিলেন মোহম্মদ মামুন মোল্লা,রাহাত মল্লিক ও অরবিন্দ পোদ্দার তপু।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »