শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে বৃষ্টির জন্য সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা
প্রকাশ: ১ মে, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে বৃষ্টির জন্য সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটিতে বৃষ্টির জন্য সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সারে ৭টায় শ্রীশ্রী তারার মন্দিরে এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। সনাতন ধর্মের অনুসারীরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে একযোগে সৃষ্টিকর্তার কাছে অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে প্রার্থনা করেন। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী শ্রী তারার মন্দিরের পূজারী গৌরাঙ্গ লাল মুখার্জি।প্রার্থনা সভায় বৃষ্টির পাশাপাশি বৈশ্বিক মহামারি করোনার ছোবল থেকে রক্ষা পেতে ঈশ্বরের করুণা চাওয়া হয়। এই মহামারিতে যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করা হয়। এবং যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করেন।
এ বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন কৃষ্ণ লাল চক্রবর্তী,মিলন কান্তি দাস, রতন গুহ, সুনীল কুমার দাস,গৌতম চন্দ্র কর্মকার,অপূর্ব কান্তি দাস,প্রভাষ দত্ত,নিতাই চন্দ্র কর্মকার,অরুন চন্দ্র কর্মকার,রিটল দাস,সঞ্জয় চক্রবর্তী, শিমুল চক্রবর্তী,বিধান চন্দ্র সোমদ্দার,
রাকেশ রায় শুভ,মিঠুন কর্মকার, জয়ন্ত আচার্য, মিলন দাস,অর্নব দাস শান্ত, অভিজিত কর্মকার,বিধান বসু,বিশ্বজিত কর্মকার,রুদ্র সেন,নয়ন কর্মকার প্রমুখ।
প্রচন্ড তাপদহে যখন জনজীবন অতিষ্ঠ,বৃষ্টির অভাবে কৃষক ফসল বুনতে পারছে না। একটু বৃষ্টির জন্য মানুষ হাহাকার করেছে ঠিক সে সময়েই মানুষ যারযার ধর্ম মতে ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে চলছে। প্রার্থনা সভার আয়োজকরা মনে করেন সকল মানুষের হৃদয়ের এই আকুতি অবশ্যই পরম করুণাময় ঈশ্বরের কাছে পৌছাবে এবং বৃষ্টির দেখা মিলবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »