বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২৯ মার্চ, ২০২৩, ৫:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি

বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নলছিটিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
নলছিটি সাংবাদিক সমাজের আয়োজনে ২৯মার্চ বুধবার বিকেলে নলছিটি প্রেসক্লাব সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার দপদপিয়া ইউনিয়নে ছাত্রলীগের দলীয় পদ নিয়ে দুটি গ্রুপ বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয় গ্রুপের মধ্যে কয়েক দফা মারামারি হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। মো. আশিকুর রহমান নামে এক যুবক গত ২৮ মার্চ ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক সাইফুল ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ছাত্রলীগের দুই গ্রুপের ওই বিবাদের মধ্যে সাইফুল ইসলাম কোন ভাবেই জড়িত ছিলো না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক এনায়েত করিম, আবদুল কুদ্দুস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন মনু, এইচ এম সিজার, ঝালকাঠি প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক কেএম সবুজ,এমএ হাসান,শরীফুল ইসলাম পলাশ, মোস্তাফিজুর রহমান রিপন,তপন দাস,মশিউর রহমান, খালিদ হোসেন তালুকদার,আক্তার হোসেন,অরবিন্দ পোদ্দার তপু প্রমুখ। বক্তারা অবিলম্বে সাংবাদিক সাইফুল ইসলামের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সাংবাদিক সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমাকে সম্পূর্ন উদ্দেশ্যপ্রনোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। মারামারি সম্পর্কে আমি কিছু জানিও না। একটি পক্ষ আমাকে হয়রানি করার জন্য এ মামলা দিয়েছে।
এ ব্যাপারে মামলার বাদী মো. আশিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »