শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটির কয়ায় কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ছিনতাই :আহত -২
প্রকাশ: ১২ জুলাই, ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটির কয়ায় কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ছিনতাই :আহত -২

স্টাফ রিপোর্টার : ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ায় রাকে দুজনকে কুপিয়ে,মারধর, হামলা ও পথ আটকে আড়াই লাখ টাকা ছিনতাইর ঘটনা ঘটেছে। আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশংকাজনক।

স্থানীয় ও আহতদের পরিবারের লোকজন জানায়,১১ জুলাই দিনগত রাত সাড়ে সাতটার দিকে শওকত মৃধা ও তারেক আলীনগর ব্রিক ফিল্ডের দাদনের আড়াই লাখ টাকা নিয়ে রওয়ানা হয়। কয়া মল্লিক বাড়ির সামনে পৌছলে শওকত মৃধা ও তারেকের পথ আটকে মারধর ও কুপিয়ে জখম করে কালু মল্লিক,হেলাল মল্লিক,ফোরক,সাকিল সিকদার,শিবলু শিকদার,রাকিব,আশ্রাফ,শহিদ ও আদমসহ একদল অজ্ঞাতনামা ছিনতাইকারী সন্ত্রাসী দল। এসময় তারা শওকত মৃধা ও তারেকের সাথে থাকা আলীনগর ব্রিক ফিল্ডের দাদনের আড়াইলাখ টাকা ছিনিয়ে নেয়। টাকা দিতে না চাইলে শওকত মৃধা ও তারেককে কুপিয়ে ও হামলা করে জখম করে। দুজনকে বেদম মারধর ও হামলা করে ছিনতাইকারী সন্ত্রাসী দল টাকা নিয়ে চলে যায়। পথের ও স্থানীয় লোকজন শওকত মৃধা ও তারেককে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তাররা জানিয়েছেন দুজনার অবস্থা আশংকাজনক।

কয়া মল্লিকবাড়ির সামনে এর আগেও একাধিকবার ছিনতাইর ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে আহত শওকত ও তারেকের পরিবারের লোকজন জানিয়েছেন, হামলাকারী ও ছিনতাইকারীদের চিনতে পেরেছে শওকত ও তারেক। এ ব্যাপারে নলছিটি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »