শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটির মোল্লারহাট ইউনিয়নে ভিজিএফের ৬২ বস্তা চাল জব্দ
প্রকাশ: ১৪ আগস্ট, ২০১৯, ৯:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটির মোল্লারহাট ইউনিয়নে ভিজিএফের  ৬২ বস্তা চাল জব্দ

 

নিজস্ব প্রতিবেদক : নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে দুঃস্থ্যদের জন্য ঈদের বিশেষ বরাদ্দ করা ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চালের ৬২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে উপজেলার মোল্লারহাট থেকে এসব চাল জব্দ করা হয়।­

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এই অভিযান পরিচালনা করেন।

চাল জব্দ করে ইউনিয়ন পরিষদের গোডাউনে রেখে সিলগালা করে দিয়েছেন। জব্দ করা চাল সরকারিভাবে দুঃস্থ্যদের মাঝে বিতরন করা হবে বলে জানা গেছে।

এদিকে মোল্লারহাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কবির হোসেন দুঃস্থ্যদের মাঝে ভিজিএফের চাল বিতরন না করে অসৎ উদ্দেশ্যে মজুদ করার জন্য মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
এ ঘটনার সত্যতা স্বিকার করেছেন স্থানীয় লোকজন ও থানা প্রশাসন।

স্থানীয় লোকজন জানায়, ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থ্য মানুষের জন্য বিশেষ বরাদ্দের চাল থাকে। জনপ্রতি ১৫ কেজি চাল পাওয়ার কথা। দুঃস্থ্য মানুষের বরাদ্দের এসব চাল ইউপি চেয়ারম্যান বিতরন না করে অসৎ উদ্দ্যেশ্যে মজুদ করে রেখেছেন বিক্রির জন্য। ১২ আগষ্ট ঈদুল আজহা উদযাপিত হলেও ভিজিএফের চাল ১৪ আগষ্ট সন্ধ্যা পর্যন্ত বিতরন না করায় সন্দেহের সৃষ্টি হয়। গোপন সুত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহযোগীতায় ৬২ বস্তা ভিজিএফের চাল জব্দ করে।

উল্লেখ্য,মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন কানবালা সাইদুল ও সজল হত্যা মামলার প্রধান আসামী। সম্প্রতি কানবালা সাইদুল হত্যা মামলায় আটক হয়ে কারাগারে ছিলেন। মহামান্য হাইকোর্ট থেকে সাইদুল ও সজল হত্যা মামলায় জামিনে মুক্ত হয়ে বেপরোয়া হয়ে গেছে। তার বিরুদ্ধে নলছিটি থানায় অসংখ্য মামলা,সাধারন ডায়েরী ও লিখিত অভিযোগ রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »