সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর দিল্লি
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ৫:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর দিল্লি

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃভারতের রাজধানী দিল্লিতে গত বছর প্রত্যেক দিন গড়ে অন্তত দু’জন নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে। দেশটির মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে দিল্লিই নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর। মঙ্গলবার ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, গত বছর দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় ১৩ হাজার ৮৯২টি মামলা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। ২০২০ সালে দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধের ৯ হাজার ৭৮২টি মামলা দায়ের হয়েছিল।প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে গত বছর প্রতিদিন দু’জন করে নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে। দেশটির মহানগরগুলোর মধ্যে দিল্লিই নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ। দিল্লিতে ২০২১ সালে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় ১৩ হাজার ৮৯২টি মামলা হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ৭৮২। এক বছরের ব্যবধানে মামলার সংখ্যা ৪০ শতাংশের বেশি বেড়েছে।এনসিআরবির তথ্য অনুযায়ী, নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে ১৯টি মহানগরীতে হওয়া মোট মামলার ৩২ দশমিক ২০ শতাংশই দিল্লিতে নথিবদ্ধ হয়েছে। এসব মহানগরে গত বছর এ ধরনের মোট মামলা হয়েছে ৪৩ হাজার ৪১৪।

নারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে দিল্লির পরই রয়েছে অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। এ ধরনের ৫ হাজার ৫৪৩টি মামলা হয়েছে এ শহরে। তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরুতে হয়েছে ৩ হাজার ১২৭টি মামলা। মোট ১৯টি মহানগরীতে হওয়া এ ধরনের মামলার ১২ দশমিক ৭৬ শতাংশ নথিবদ্ধ হয়েছে মুম্বাইয়ে। আর বেঙ্গালুরুতে হয়েছে ৭ দশমিক ২ শতাংশ মামলা।এদিকে এনসিআরবির রিপোর্ট বলছে, কলকাতার প্রতি লাখ জনসংখ্যার মধ্যে দেশের বাকি শহরের তুলনায় সবচেয়ে কম অপরাধের ঘটনা ঘটেছে। এর ভিত্তিতেই সবচেয়ে নিরাপদ শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে কলকাতার নাম। কলকাতায় প্রতি লাখ মানুষে নথিভুক্ত অপরাধ ১০৩.৪। এই সংখ্যা গত বছরের তুলনায় আরও কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ১২৯.৫।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »