বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নারীর অভিযোগে ‘বরিশাল বারবিকিউ’ এর ২ অ্যাডমিন গ্রেপ্তার
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নারীর অভিযোগে ‘বরিশাল বারবিকিউ’ এর ২ অ্যাডমিন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ।।

সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুক ব‌্যবহারকা‌রী বেশ ক‌য়েকজ‌নের আইডি হ‌্যাক ও তা‌দের জি‌ম্মি করে চাঁদাবা‌জি‌র অভিযোগে BARISHAL BBQ নামে ফেসবুক পেজের দুই অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পু‌লিশ।এ সময় তাদের কাছ থে‌কে একাধিক ইলেক্ট্রনিক ডিভাইসও জব্দ করা হয়।
বিনোদনকেন্দ্রে ঘুরতে যাওয়া তরুণ-তরুণীদের ছ‌বি তুলে তাতে বাজে মন্তব‌্য জুড়ে পোস্ট করে ছড়িয়ে দেয়ার একা‌ধিক অভিযোগ রয়েছে এই পেজের বিরুদ্ধে। সোমবার রাতভর অভিযান চালিয়ে পেজটির দুই অ্যাডমিন কাওসার খলিফা ও মাশরাফি হোসেন আপনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ২২ বছর বয়সী কাওসার নগরীর মে‌ডি‌ক্যাল কলেজ সড়কের শা‌হিন খ‌লিফার ছেলে এবং ২১ বছরের মাশরাফি সিঅ্যান্ডবি ১ নম্বর পুলের বা‌সিন্দা কামাল হোসেনের ছেলে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর মারুফা আক্তার নামে এক নারী বরিশাল বারবিকিউ পেজের অ্যাডমিনদের বিরুদ্ধে মামলা করেন বলে জানিয়েছে পুলিশ। মামলায় উল্লেখ করা হয়, আসামিরা মারুফার ফেসবুক ও মেসেঞ্জার আইডি হ্যাক করে একান্ত ব‌্যক্তিগত ছ‌বি ‘বরিশাল বারবিকিউ’ নামের ফেসবুক পে‌জে ছ‌ড়ি‌য়ে দেন। এ ছাড়া এই ফেসবুক পেজের অ্যাডমিনরা মারুফাকে বি‌ভিন্নভা‌বে জি‌ম্মি করা শুরু করেন। ফেসবুক পেজ থে‌কে গোপন ছ‌বি ও ভি‌ডিও ভাইরাল করারও হুম‌কি দেন তারা। প‌রে মারুফার কা‌ছে মোটা অঙ্কের চাঁদাও দাবি করা হয়। এ অবস্থায় চাঁদা হি‌সে‌বে ১২ হাজার টাকায় ‘নিষ্পাপ’ (NISPAPP) না‌মে এক‌টি ফেসবুক পেজ আসামিদের কি‌নে দেন মারুফা। অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার ফজলুল ক‌রিম ব‌লেন, ‘সোমবার রাতে (১৯ সে‌প্টেম্বর) প্রথমে কাওছার, পরে মাশরা‌ফিকে গ্রেপ্তার করা হয়। কাওছারের কাছ থেকে ক‌ম্পিউটারসহ বি‌ভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয় এবং মাশরা‌ফির কাছ থেকে তার মোবাইল জব্দ করা হয়।’উপ-পুলিশ কমিশনার জানান, প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের অপরাধমূলক কাজে সং‌শ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ‘বরিশাল বারবিকিউ’ ফেসবুক পেজটি তারাই নিয়ন্ত্রণ করতেন। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করতেন তারা। এই পেজের সঙ্গে সং‌শ্লিষ্ট‌ অন্যদেরও শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। ব‌রিশাল কোতয়ালি মডেল থানা পু‌লি‌শের প‌রিদর্শক ছগির হো‌সেন জানান, মঙ্গলবার বিকা‌লে ব‌রিশা‌লের অতিরিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে গ্রেপ্তার দুজনকে পাঠানো। আদাল‌তে তা‌দের‌ সাতদি‌নের রিমান্ড চাইলে তিনদি‌ন মঞ্জুর করা হয়েছে। পরে তাদের ২২ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়ে জেল হাজ‌তে পাঠান বিচারক। প্রসঙ্গত, ‘বরিশাল বারবিকিউ’ না‌মের ফেসবুক পে‌জের অ্যাডমিনদের বিরু‌দ্ধে প্রায় ৬ মাস আগে থেকেই মানুষ‌কে জি‌ম্মি ক‌রে চাঁদাবাজির অভিযোগ ওঠে। আরও নানা অভিযোগের পর পেজ‌টি বন্ধ ক‌রে দেন অভিযুক্ত অ্যাডমিনরা। প‌রে তারা ‘বারবিকিউ টিভি’ না‌মে আরেকটি পেজ খু‌লে তরুণ-তরুনী‌দের গোপন ছবি প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি শুরু ক‌রে। এই অ্যাডমিন বা পেজ সং‌শ্লিষ্ট‌দের আরও বেশ ক‌য়েক‌টি ফেসবুক গ্রুপ র‌য়ে‌ছে। এসব ঘটনায় ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানায় অন্তত ১০টি‌ অভিযোগ জমা হয়। এ নি‌য়ে সংবাদ প্রকা‌শিত হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »