শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নারী কনস্টেবলের আত্মহত্যা, স্বামী রিমান্ডে
প্রকাশ: ১৭ মে, ২০২০, ২:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নারী কনস্টেবলের আত্মহত্যা, স্বামী রিমান্ডে

ঝালকাঠী প্রতিনিধি::
ঝালকাঠি পুলিশ লাইনে বিষপানে আত্মঘাতী নারী কনষ্টেবলের মৃত্যুর ঘটনায় স্বামী পুলিশ কনষ্টেবল তরিকুল ইসলামকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার করে শনিবার আদালতে প্রেরণ করে বিকালে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় কনষ্টেবল নাদিয়া আফরিনের (২৮) মৃত্যু হলে তার পিতা বাদী হয়ে শুক্রবার রাতে দন্ডবিধি ৩০৬ ধারায় ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করে।তবে ঘটনার পরপরই আসামী পুলিশ হেফাজাতে থাকায় মামলা রুজুর সাথে সাথেই গ্রেফতার দেখানো হয়।শুক্রবার সকাল থেকেই ঝালকাঠি থানা হেফাজতে থাকা নিহত নাদিয়ার স্বামী পুলিশ কনষ্টেবল তরিকুলকে শনিবার (১৬ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবু তাহের মিয়া আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানালে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।অন্যদিকে তরিকুলের পিতা নলছিটি থানা পুলিশের ওয়ারলেস অপারেটর দেলোয়ার হোসেন দাবি করেছেন, ‘তার ছেলের সাথে ডিভোর্সের জন্য নিহত পুলিশ কনষ্টেবল মেয়েটির মা-ফুপুর অতিরিক্ত চাপ ও বিয়ের আগে অপর পুলিশ সদস্য ফরহাদের সাথে সম্পর্কসহ তাদের যৌথ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার কারণেই মেয়েটি আত্মহত্যা করেছে। তার ছেলে তরিকুল নির্দোষ।’এ বিষয়ে সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, ঝালকাঠি সদর থানার একজন নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। পারিবারিক কলেহের কারণে স্বামী-স্ত্রীর মনোমালিন্যের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে নিহত নাদিয়ার বাবা বাদী হয়ে স্বামী পুলিশ কনষ্টেবল তরিকুল ইসলামর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রেকর্ড করে। মামলার আইও’র আবেদনে আদালত জিজ্ঞাসাবাদের জন্য একমাত্র আসামি স্বামীকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আসামি নিহত নাদিয়ার স্বামী পুলিশ কনষ্টেবল তরিকুল এখন পুলিশ হেফাজতে রয়েছে।এ ব্যাপারে তরিকুলের পিতা পুলিশ সদস্য দেলোয়ার হোসেন জানান, তিনিসহ ৪ ভাই ও তার পুত্র ৫ জন পুলিশ বিভাগে কর্মরত থাকলেও ছেলে তরিকুলের বিয়ের ব্যাপারে তারা কিছুই জানতেন না। তার ছেলে পূর্বেই বিবাহিত থাকায় প্রথম স্ত্রী পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয়ার পর তারা এই বিয়ে সম্পর্কে জানতে পারেন। তারা যতোটুকু জেনেছেন- নিহত নাদিয়াকে তার পরিবার তরিকুলকে তালাক দেয়ার জন্য ভীষণ চাপ দিয়ে আসছিল। এরমধ্যে পরকিয়া প্রেমিক ফরহাদের কাছে থাকা কিছু ছবি প্রকাশের ভয় দেখিয়ে নাদিয়া ও তরিকুলকে ব্লাকমেইলসহ বিভিন্ন সময় টাকা হাতিয়ে নেয়ার পরেও ফেসবুকে সেই ছবি ছড়িয়ে দেয়ায় আত্মসম্মানের জন্য সে (নাদিয়া) এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে তার পুত্র পুলিশ বিভাগের সদস্য তরিকুল ইসলাম একেবারেই নির্দোষ বলে দাবি তার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »