নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থায় গভীর দুঃখ প্রকাশ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থায় গভীর দুঃখ প্রকাশ

অনলাইন নিউজ: সোমবার নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। আজ এক বিবৃতিতে সরকার জোর দিয়ে বলেছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি, তা দেশের ভেতরে হোক বা দেশের বাইরে—কোনভাবেই সহ্য করা হবে না। এর বিরুদ্ধে যথাযথ আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশে ও দেশের বাইরে গণতান্ত্রিক রীতি ও আইনের শাসন অক্ষুণ্ন রাখার ব্যাপারে সরকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিউইয়র্কে ঘটে যাওয়া উদ্বেগজনক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই রাজনৈতিক হামলা চালানো হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় অভিযুক্তরা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সমর্থক ও তার দলের নেতাকর্মী।

এতে বলা হয়, ‘এই নিন্দনীয় ঘটনা শেখ হাসিনার শাসনামলের বিকশিত বিষাক্ত ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির স্পষ্ট চিত্র ফুটিয়ে তোলে। অন্তর্বর্তীকালীন সরকার এই হিংস্র সংস্কৃতি ভেঙে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য গৃহীত প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা এবং সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই অনুযায়ী, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে প্রথমে একটি নির্দিষ্ট ভি.ভি.আই.পি. গেটের মাধ্যমে নিয়ে যাওয়া হয়।

এরপর তাদের একটি বিশেষ সুরক্ষিত পরিবহন ব্যবস্থায় বসানো হয়। তবে ভিসা সংক্রান্ত আকস্মিক ও শেষ মুহূর্তের জটিলতার কারণে তাদেরকে বিকল্প পথে যাত্রা করতে হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ে ভি.ভি.আই.পি. প্রবেশাধিকার ও নিরাপত্তা সুবিধা জারি রাখার জন্য আবেদন করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা অনুমোদন দেননি। এর ফলে প্রতিনিধিদলের সদস্যরা অপ্রত্যাশিত ঝুঁকির মুখে পড়েছেন।’

ঘটনার পরপরই বাংলাদেশের নিউইয়র্ক মিশনের মাধ্যমে সরকার নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার আনুষ্ঠানিক তদন্ত চলছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রীয় সফরে আসা প্রতিনিধিদলের সকল সদস্যের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে বিদেশে বাংলাদেশের প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা অক্ষুণ্ন রাখা যায়।’

আগামীকাল থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ২৪ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৪ অক্টোবর শনিবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চাঁদ দেখা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে আজ ২৯ রবিউল আওয়াল ১৪৪৭ হিজরি ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গিয়েছে।

আগামী ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১১ রবিউস সানি ১৪৪৭ হিজরি, ১৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ অক্টোবর ২০২৫, শনিবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »