সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিউইয়র্ক এ হামলার শিকার পুলিশ অফিসার তাহের চৌধুরী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২২, ৩:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক এ হামলার শিকার পুলিশ অফিসার তাহের চৌধুরী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

 হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি :দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাংলাদেশি পুলিশ অফিসার তাহের চৌধুরী। নিউইয়র্ক পুলিশ বিভাগে ১৮ বছর থেকে কাজ করা এ চৌকস কর্মকর্তা ২৩ আগস্ট মঙ্গলবার ব্রঙ্কসে তাঁর বাসার কাছেই হামলার শিকার হন। শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে হলেও এখনও জ্যাকবি হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পুলিশ কর্মকর্তা তাহের চৌধুরীর জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। তাঁর দেশের বাড়ী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামে। খবর বাপসনিউজ। পুলিশ কর্মকর্তা তাহের চৌধুরীর স্ত্রী নাদিরা শেহরিন বাপসনিউজকে জানান, মঙ্গলবার সকালে জগিং করার জন্য ঘর থেকে বেরিয়ে যান তাহের চৌধুরী (৪৮)। বাংলাদেশি বহু অভিবাসীর বসবাসের এলাকা ওলমস্টেড অ্যাভিনিউতে ছিনতাইয়ের শিকার হন তিনি। তিন দুর্বৃত্ত তাঁকে হামলা করে সঙ্গে থাকা সবকিছু নিয়ে যায়। পথচারীদের ফোন কলের পর অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে মাথায় মারাত্মক আঘাতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা তাহের চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে নিত্যদিনের মতো স্বামী ঘরে ফিরে না এলে কর্মস্থলে যোগাযোগ করা হয়। তাঁকে জানানো হয় তাহের চৌধুরী কাজে যাননি। অনেক পরে ব্রংকসের স্থানীয় প্রিসেঙ্কট থেকে একটি ছবি পাঠিয়ে জানতে চাওয়া হয়, ছবিটি চেনা যাচ্ছে কি না। এ ছবি দেখেই স্ত্রী নাদিরা হাসপাতালে  স্বামীর অবস্থা জানতে পারেন। তাঁকে সংকটাপন্ন অবস্থায় জ্যাকবি হাসপাতালে চিকিৎসা শুরু করা হয়। খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেককেই বলতে শোনা যায়, নিউইয়র্ক সিটিতে এখন পুলিশ কর্মকর্তাও নিরাপদ নয়। তাহের চৌধুরীকে দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর সহকর্মীরা উল্লেখ করেন। প্রতিবেশী স্বদেশীরা তাঁকে একজন দয়ালু ও সহমর্মি ব্যক্তি হিসেবে জানেন বলে উল্লেখ করেন। তাহের চৌধুরীর ওপর হামলা ঘটনায় বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন উদ্বেগ জানিয়ে তাঁর সুস্থতায় দোয়া কামনা করেছে। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। তাঁরা বলেন, যে করেই হোক হামলাকারীদের গ্রেপ্তার করা হবে। ঘটনার একদিন পর তাহের চৌধুরীর অবস্থা কিছুটা উন্নতি লক্ষ্য করা যায়। তবে এখনও তাঁর অবস্থা সংকটজনক বলে চিকিৎসকরা জানান। বাংলাদেশি পুলিশ অফিসার তাহের চৌধুরীর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাপা লিডার নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার ও সংবাদ সংস্হা বাপসনিউজ বিশেষ সংবাদদাতা সরদার আল মামুন ।তিনি এ ঘটনার নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তর করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ নিয়ে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করার উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশ জানায়, তিন দুর্বৃত্ত সিটির বিভিন্ন স্থানে একই কায়দায় হামলা করে ছিনতাই করছে। জননিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা এই দুর্বৃত্তদের যে করেই হোক বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে মেয়র আশ্বাস দিয়েছেন। তাহের চৌধুরীর স্ত্রী নাদিরা শেহরিন দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠিন বিচার নিশ্চিত করার দাবি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »