শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনম কাপুর
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক

মুম্বাইয়ের পূর্ব বান্দ্রার কুরলা কমপ্লেক্সের চতুর্থ তলার বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন বলিউড অভিনেত্রী সোনমের কাপুর। ২০১৫ সালে স্থানীয় একটি কোম্পানির থেকে ৫ হাজার ৫৫৩ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কিনেন তিনি। 

নতুন নতুন বছরের শুরুতেই সেই ফ্ল্যাটটি বিক্রির খবর এলো। ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক ওয়েবসাইট স্কয়ারফিট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৩২.৫ কোটি রুপিতে সোনমের থেকে ফ্ল্যাটটি কিনেছেন এসএমএফ ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কোম্পানি। গত ২৯ ডিসেম্বর এ ফ্ল্যাটের রেজিস্ট্রি হয়েছে।

জানা গেছে, সোনম ফ্ল্যাটটি কিনেছিলেন ৩১.৪৮ কোটি রুপিতে।এ বাড়ির নতুন ক্রেতা এই বিল্ডিংয়ে ৪টি গাড়ি পার্ক করার সুবিধা পাবেন। রয়েছে আরও নানা সুবিধা।

এদিকে সোনম এখন অভিনয়ে নেই তেমন। স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘একে ভার্সেস একে’। ২০২০ সালে মুক্তি পায় এটি। বছর খানেক বিরতি নিয়ে গত বছর ‘ব্লাইন্ড’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। এ বছর ছবিটি মুক্তির কথা রয়েছে। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »