বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনের আগে বরিশাল যাচ্ছেন না সাদিক আব্দুল্লাহ
প্রকাশ: ২৭ মে, ২০২৩, ১:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে বরিশাল যাচ্ছেন না সাদিক আব্দুল্লাহ

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঢাকায় রয়েছেন। তিনি কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পরিচালনা কার্যক্রম ঢাকা থেকেই করবেন। আর নৌকা প্রতীককে বিজয়ী করবেন বলে মন্তব্য করেছেন আ. ফ. ম বাহাউদ্দিন নাসিম।

শুক্রবার বিকেল ৩টায় বরিশাল জেলার গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে এই বর্ধিত সভায় এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

বাহাউদ্দিন নাসিম বলেন, নৌকার বিপক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১২ জুন পর্যন্ত সকলকে ধৈর্য ধরতে হবে, সকলের সহ্য ক্ষমতা বাড়িয়ে নৌকাকে জয়ী করে ঘরে ফিরতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আকতার, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সদস্য গোলাম রাব্বানী চুন্নু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহনগর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

জানা গেছে, সংসদ সদস্য আবুল হাসানাতের ছেলে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ ফের মনোনয়ন না পাওয়ায় নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসে। গত ১৫ এপ্রিল আবুল খায়েরকে প্রার্থী ঘোষণা করার পর এ পর্যন্ত সাদিক বরিশালে আসেননি এবং নগরীতে তাঁদের অনুসারীরা খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কাজে যুক্ত হননি। খোকন সেরনিয়াবাতকে ঘিরে সৃষ্ট আওয়ামী লীগের নতুনবলয়ের নেতা-কর্মীরা মেয়র সাদিককে ইতিমধ্যে বরিশাল নগরে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।

বিরোধ মেটাতে আজ কাঙ্ক্ষিত বর্ধিত সভা বরিশাল নগর থেকে ৪১ কিলোমিটার দূরে গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত হয়। নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মঈন তুষার বলেন, এর আগের সব নির্বাচনে আচরণবিধির প্রতি সম্মান রেখে দলের সব ধরনের সভা হতো নগর থেকে ১০ কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে। এবার গৌরনদীতে কেন বিশেষ বর্ধিত সভার আয়োজন, এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতও বলেছেন, প্রার্থী ঘোষণার দেড় মাস পর আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন শুক্রবারই কেন বর্ধিত সভা ডাকা হলো?

বর্ধিত সভার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘যেহেতু বরিশাল সিটি করপোরেশনে আমার ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র ছিল। সে (সাদিক) যেহেতু মনোনয়ন পায়নি। তাই তাঁর অনেক অনুসারীর মনে কষ্ট থাকতে পারে। তবে নৌকা মার্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »