মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২২, ৩:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের

বরিশাল ডেক্স : বাংলাদেশে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতের তাগিদ দিয়েছে দেশটি। ঢাকা সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, আফরিন আক্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরির আহ্বান জানান। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রাজধানীর একটি হোটেলে প্রাতরাশ বৈঠক করেন। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন জানান, তাঁরা দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

ওই বৈঠকের পর আফরিন আক্তার বলেন, রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক—সবার সঙ্গে আলোচনায় অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। এর আগে রোববার এক বৈঠক শেষে আফরিন আক্তার বলেছিলেন, বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র।

দুই দিনের সফরে ৫ নভেম্বর রাতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »