সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্ভয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিবিসি প্রধানের
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নির্ভয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিবিসি প্রধানের

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসির মহাপরিচালক টিম ডেভি ভারতীয় সংবাদকর্মীদের নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এক ই-মেইলে সংস্থাটির পরিচালক এ নির্দেশ দেন। খবর বিবিসির।

দিল্লি ও মুম্বাইতে বিবিসির দপ্তরে আয়কর বিভাগের তল্লাশির পরে বৃহস্পতিবার রাতে ই-মেইলটি পাঠান তিনি। বিবিসি জানিয়েছে, তারা ওই তদন্তে আয়কর বিভাগকে সম্পূর্ণ সহযোগিতা করছে।

ভারতে বিবিসির কর্মীরা যে সাহস দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ দিয়ে টিম ডেভি বলেছেন, নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না।

তিনি বলেছেন, সংবাদকর্মীরা যাতে সুষ্ঠুভাবে আর নিরাপদে তাঁদের কাজ করতে পারেন, তা নিশ্চিত করবে বিবিসি। ভয়-ভীতি ছাড়া, নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের চেয়ে আমাদের কাছে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। বিশ্বব্যাপী আমাদের দর্শকের কাছে স্বাধীন আর নিরপেক্ষভাবে সত্যটা পৌঁছে দেওয়াই বিবিসির কাজ। আমাদের লক্ষ্য কীভাবে সবচেয়ে সৃজনশীল উপায়ে আমরা তা দর্শককে উপহার দিতে পারি। এ কর্তব্য থেকে আমরা কখনোই বিরত থাকব না।

তিনি লিখেছেন, একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। বিবিসির কোনো এজেন্ডা নেই। আমরা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি। প্রথম উদ্দেশ্য হলো- নিরপেক্ষ সংবাদ এবং তথ্য পরিবেশন; যাতে মানুষ তার চারপাশের দুনিয়াটাকে ভালো করে বিশ্নেষণ করতে পারে।

এ দিকে পশ্চিমবঙ্গের বিশ্বভারতীতে মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ প্রদর্শন করতে দেয়নি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তথ্যচিত্রটি শান্তিনিকেতনের রতন পল্লিতে প্রদর্শনের উদ্যোগ নেয় বিশ্বভারতীর ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। কিন্তু তা প্রদর্শনে বাধা দেয় পুলিশ। এ কাজে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরাও। এ ঘটনার পর বিশ্বভারতী চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।

২০০২ সালে গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র সম্প্রচার করে বিবিসি। ভারত সরকার এটিকে ‘শত্রুতাপূর্ণ অপপ্রচার’ বলে আখ্যায়িত করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »