বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্মাণ শ্রমিকের হাত ধরে পালিয়েছেন প্রবাসীর স্ত্রী!
প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নির্মাণ শ্রমিকের হাত ধরে পালিয়েছেন প্রবাসীর স্ত্রী!

সন্তানের এমন অপকর্মের ঘটনায় রাস্তায় বের হতে পারি না, মানুষের নানান কথা শুনতে হয়, মাঝে মধ্যে ইচ্ছা করে বিষপান করে মরে যাই, শুধু দুটি নাবালক নাতির কথা চিন্তা করে মরতে পারছি না।

কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোনাবালুয়া গ্রামের এক বাসিন্দা। তার মেয়ে দুই সন্তানের জননী, সৌদি প্রবাসী স্বামীর প্রায় তিন কোটি টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার নিয়ে বাড়ির নির্মাণ শ্রমিকের হাত ধরে পালিয়ে গেছেন।

সরেজমিন জানা যায়, ২০১০ সালে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের কুলাসিন গ্রামের সৌদি আরব প্রবাসীর সঙ্গে একই ইউনিয়নের একটি মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর প্রবাসীর স্ত্রীর নামে বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে একটি জমি ক্রয় করে টিনশেড ঘর তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের ঘরে আসে এক কন্যা ও পুত্র সন্তান।

সর্বশেষ গত ৬ বছর আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন প্রবাসী। নিজের স্বপ্নের একটি বাড়ি করার জন্য স্ত্রীর নামে পাঠাতে থাকেন লাখ লাখ টাকা। তার পাঠানো টাকায় গত বছর ওই বাড়িতে একটি তিনতলা ভবন (বিল্ডিং) নির্মাণের কাজ শুরু করেন।

প্রবাসে থাকায় কাজের দেখাশোনা করেন প্রবাসীর স্ত্রী। বাড়ির নির্মাণ শ্রমিক হিসেবে কাজের দায়িত্ব নেন থোল্লাকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে নজরুল ইসলাম। স্বামীর অনুপস্থিতিতে বিল্ডিংয়ের নির্মাণ শ্রমিক নজরুল ইসলামের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।

সন্তানের এমন অপকর্মের ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন প্রবাসীর স্ত্রীর বাবা। তিনি বলেন, গত ২২ জানুয়ারি আমার মেয়ে তার নাবালক দুই সন্তান রেখে ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এ সময় ঘরে থাকা ৩২ ভরি স্বর্ণালংকার, জমি বিক্রির নগদ ৪২ লাখ টাকা ও বাড়ির কাজের ২৮ লাখ মোট ৭০ লাখ নগদ টাকা এবং তার অ্যাকাউন্টে থাকা স্বামীর পাঠানো প্রায় দুই কোটি টাকা নিয়ে বাড়ির নির্মাণ শ্রমিক নজরুলের সঙ্গে পালিয়ে যায়। শ্যামগ্রাম সোনালী ব্যাংক থেকে নজরুলের নামে ২০ লাখ টাকা নরসিংদী ইসলামী ব্যাংকে ট্রান্সফার করার সত্যতা আমরা পেয়েছি।

তিনি আরও বলেন, প্রবাসী জামাই আমার মেয়েকে অনেক বিশ্বাস করত। এ ঘটনার সংবাদ পেয়ে ওই প্রবাসী বিদেশে অসুস্থ হয়ে পড়েছেন। তার নাবালক দুই সন্তান দিনরাত কেঁদেই চলছে মায়ের জন্য। তার কোনো সন্ধান না পাওয়ার কারণে গত ২৯ জানুয়ারি নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

ওই প্রবাসী একটি ভিডিও বার্তায় বলেন, আমি ২৪ বছর ধরে বিদেশ করছি। সংসার করতে গিয়ে আমার সারা জীবনের সঞ্চয় সরল বিশ্বাসে বউয়ের নামে দিয়ে আমি আজ প্রতারিত হয়েছি, আমি নিঃস্ব হয়ে গেছি, আমার দুটি নাবালক সন্তানকে এতিম করেছে। মাকে ফিরে পেতে আহাজারি করছে অবুঝ দুই সন্তান। এ ঘটনায় আমি স্ত্রী ও নজরুলের দৃষ্টান্তমূলক বিচার চাই; যাতে কোনো প্রবাসী আমার মতো আর প্রতারিত না হয়।

নজরুলের বাবা কুদ্দুস মিয়া জানান, তার ছেলে কাঠ ক্রয় করার কথা বলে ২২ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »