বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নেছারাবাদে পিকনিকের নামে জুয়া আভিযানে : আটক ৩৫
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০১৯, ৮:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নেছারাবাদে পিকনিকের নামে জুয়া আভিযানে : আটক ৩৫

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ

নেছারাবাদে পিকনিকের নামে ট্রলারে বসে জুয়া খেলার অপরাধে ৩৫ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ০৯টার দিকে উপজেলার জলাবাড়ী এলাকার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে এম ভি কলাভিটা নামীয় একটি ট্রলার থেকে জুয়ারিদের আটক করা হয়। এ সময় জুয়ারিদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু জানান, ঐ দিন রাতে সন্ধ্যা নদীতে কারেন্ট জাল উদ্ধার অভিযানে বের জলাবাড়ী এলাকায় একটি পিকনিকের ট্রলারে জুয়া খেলা অবস্থায় তাদেরকে থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। এসময় এম ভি কলাভিটা নামীয় একটি ট্রলার, জুয়া খেলার সরঞ্জমাধি এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় নেছারাবাদ থানার এস আই মোঃ নজরুল ইসলামসহ পুলিশের একটি দল সাথে ছিল।

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। নেছারাবাদ থানা সূত্রে জানা যায়, শনিবার ১২টার দিকে আটককৃত জুয়ারিদের পুলিশ প্রহরার মাধ্যমে পিরোজপুর কোর্টে প্রেরন করা হয়েছে।

সাজাপ্রাপ্ত জুয়ারিরা হল ইউপি সদস্য হুমায়ুন কবির বেপারী, চৌকিদার আব্দুস সালাম, জাকির হোসেন, সুজন হাওলাদার, মামুন বাহাদু, সামসুল হক মাঝি, সুমন সুতার, কাওসার হাং,আক্তার শেখ, শাহ আলম আকন, রহমত উল্লা, হুমায়ুন কবির হাওলাদার, হাফিজ হাওলাদার, মিজান বাহাদুর, সাইফুল ইসলাম বাহাদুর, স্বপন বাহাদুর, আমির হোসেন ঘরামী, জাহারুল শেখ, স্বজল সুতার, জাহিদ তালুকদার, রবিউল বাহাদুর, রফিকুল ইসলাম মৃধা, শামীম ঘরামী, নাজমুল হাসান রনি, শহিদুল ইসলাম আকন, রাসেল খান, লুৎফুর রহমান মাঝি, মিঠু মিয়া সুতার, এমাদুল হাসান, ইস্রাফিল, শাহীন বাহাদুর,ওবায়দুল হক, জসীম শেখ, শাহাদাৎ হোসেন, আরিফ হোসেন সকলেই স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

জানা যায়, আটককৃত জুয়ারিরা উপজেলার বলদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »