বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নেতা-কর্মীদের আনন্দ ছড়িয়ে দিলেন পারভেজ আকন বিপ্লব
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২০, ২:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নেতা-কর্মীদের আনন্দ ছড়িয়ে দিলেন পারভেজ আকন বিপ্লব

অসমর্থ নেতা-কর্মীদের বাসায় নিজেই সিএনজি চালিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন পারভেজ আকন বিপ্লব

 স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সাথে সাথে একের পর এক ব্যতিক্রমধর্মী কাজের মাধ্যমে আলোড়ন সৃস্টি করেছেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক, বরিশাল জেলা যুবদলের সভাপতি, সাবেক ভিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ আকন বিপ্লব।গতকাল সোমবার মধ্যরাতে তিনি নিজ দলের করোনা ভাইরাসের লকডাউনের কারনে বেকার হয়ে পড়া অসমর্থ নেতা কর্মীদের বাসায় খাদ্য সামগ্রী নিজেই সিএনজি চালিয়ে পৌছে দেন । যা বরিশাল সিটিতে বর্তমানে টক অব দা টাউনে পরিনত হয়েছে।

আবারো এভাবে ব্যতিক্রম কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোয় এড. পারভেজ আকন বিপ্লবের প্রশংসা করেছেন নগরবাসী । গত ১০ এপ্রিল তিনি তার ফেইজবুক আইডিতে লকডাউনের কারনে বেকার হয়ে পড়া দলীয় বরিশাল সিটিতে বসবাসরত নেতা কর্মীদের নাম পরিচয় গোপন রাখার শর্তে সহযোগিতা দেয়ার উদ্দেশ্য একটি পোস্ট দেন। সেই পোষ্ট দেখে অনেক নেতা কর্মী তার সাথে যোগাযোগ করলে তিনি তাদের বাসায় মধ্যরাতে সিএনজি চালিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন ।

এ ব্যাপারে এড. পারভেজ আকন বিপ্লব বলেন, আমরা একসাথে যারা রাজনীতি করি লকডাউনের কারনে তাদের অনেকেই সমস্যায় রয়েছে । এমন অবস্থায় তাদের সকলের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব । সেই চিন্তা থেকেই আমি আমার ফেইজবুকে একটা পোষ্ট দেই। সেই পোষ্ট দেখে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে। আমি যথাসম্ভব তাদের বিভিন্ন ভাবে সাহায্য করার চেস্টা করছি । অন্যদিকে, বরিশাল জেলা লকডাউন থাকার কারনে বর্তমানে পরিবহন সংকট রয়েছে । তাই রাতের বেলায় আমি নিজেই সিএনজি চালিয়ে নেতা কর্মীদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দেয়ার চেস্টা করেছি । পাশাপাশি আমাদের দলীয় নেতা কর্মী যারা কিছুটা স্বচ্ছল তাদের সবাইকে আহবান জানাই তারা যেন প্রত্যকের অবস্থান থেকে যেভাবে সম্ভব সে ভাবে আমাদের অসহায় নেতা কর্মীদের পাশে দাঁড়ান।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে এর আগের কয়েক দফা অসহায় মানুষের মাঝে মধ্যরাতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রায় ৪৫০ টি পরিবারকে ত্রাণ বিতরণ করে আলোচিত হয়েছিলেন এড.পারভেজ আকন বিপ্লব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »