শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নৈসর্গিক বীর : রোকেয়া মুন্নি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নৈসর্গিক বীর : রোকেয়া মুন্নি

নৈসর্গিক বীর
রোকেয়া মুন্নি

তোমাতেই অক্ষরের রক্তক্ষরণ
সয়েছো ভাষার স্বাধীনতা হরণ
কোলের শিশু, শষ্য, থালা,
ভাসতে দেখেছো জলে,
আমার বুলির অপমান করেছে
যারা নিজেদের বাকরোষে
সেই দ্বিষৎ কে নিকোয়েছো
তুমি তাদেরই যাঁতাকলে ।

আজি ভ্রম্মান্ড জানে তব বীরত্ব
জানে শহীদের এক সাগর রক্ত
বিশ্বকাপের খেলোয়াড় দর্শক
তোমার সুনামেই ব্যস্ত ।
আজি বিদেশী গায়ক পরমানন্দে
বাংলা গান করেছে রপ্ত ।
আছে প্রমাণ জাতিসংঘে স্পষ্টভাবে
বাংলায় দেয়া বঙ্গবন্ধুর দুর্দান্ত বক্তব্য ।

বাংলা ভাষার সংখ্যা নিরিখে
স্থানটি আছে পঞ্চমেতে
বহিঃবিশ্বে আছে বাংলা বিভাগ
আছে রাষ্ট্রীয়, মালিকানাধীন চ্যানেল
রয়েছে বাংলার দৈনিক পত্রিকা
আছে বাংলায় চালিত রেডিও স্টেশন।

ভীনদেশী দূত তব গরবে
বাংলায় পরিচয় দেয় সানন্দে
তোমাতেই প্রাণিত শিল্পকলা,
অমর একুশে পদক,সাহিত্য
তোমার জন্য চিত্রশিল্পী আঁকে
বিগ্রহে করুণের চিত্র ।

তোমার পাশে আছে ছাপাধাম
আর জাগ্রত বার্তা মাধ্যম
যত্নে আছে সাহিত্য সংসদ
আছে উচ্চমার্গীয় গবেষক গুণী
তব মর্ম লেশ আজো আছে টানি
মনন বাতিঘর বাংলা একাডেমী ।

তোমাতেই বায়ান্নর একুশের শোক
একাত্তুরে ‘জয় বাংলা’ মুক্তির শ্লোক
কালের বৈচিত্র তুমি বঙ্গের
চির উন্নত শীর
মায়ের কহন রাষ্ট্রভাষা বাংলা
তুমিই নৈসর্গিক বীর ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »