সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পঞ্চাশ বছরের মধ্যেই খাদ্য, জল সংকটে ‘অস্থির’ হবে দিল্লি, আমদাবাদ, কলকাতাও, দাবি রিপোর্টে
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ১১:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পঞ্চাশ বছরের মধ্যেই খাদ্য, জল সংকটে ‘অস্থির’ হবে দিল্লি, আমদাবাদ, কলকাতাও, দাবি রিপোর্টে

খাদ্য এবং জলের জোগান, অপরাধের হার-সহ মোট পাঁচটি মানদণ্ডে ‘অস্থির’ শহরগুলির ভবিষ্যত অবস্থা পর্যালোচনা করে দেখেছে সমীক্ষক সংস্থা। শহরগুলি হল ঢাকা, লাহোর, দিল্লি, কলকাতা এবং আমদাবাদ।
তিলোত্তমা কলকাতা।

সংবাদ সংস্থা :

বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, আগামী পঞ্চাশ বছরের মধ্যেই বিশ্বের প্রায় এক কোটি মানুষ গ্রাম বা মফঃস্বল ছেড়ে বড় শহরে বসতি স্থাপন করতে পারেন। তার জন্য এই সময়ের মধ্যে বিশ্বের নানা প্রান্তে ১৪টি বড় শহর তৈরির প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। কিন্তু এই নতুন নগরায়নের ফলে খাদ্য এবং জলসংকট আরও বাড়বে বলে দাবি করা হল একটি রিপোর্টে। মূলত অর্থনীতি এবং শান্তিস্থাপন সংক্রান্ত বিষয়ে কাজ করা একটি সংস্থার তরফে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন শহরে জনসংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। এর ফলে শহরগুলি সুস্থ জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলি থেকে বঞ্চিত হবে। খাদ্য এবং জলের জোগান, অপরাধের হার-সহ মোট পাঁচটি মানদণ্ডে ‘অস্থির’ শহরগুলির ভবিষ্যত অবস্থা পর্যালোচনা করে দেখেছে সমীক্ষক সংস্থা। শহরগুলির তালিকায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, কলকাতা এবং আমদাবাদ।

রিপোর্টে এ-ও বলা হয়েছে, সবচেয়ে কঠিন পরিস্থিতির শিকার হবে, আফ্রিকার সাহারা মরুভূমি সংলগ্ন অঞ্চলগুলি। তারপরেই থাকবে দক্ষিণ-পূর্ব এশিয়ার শহরগুলি। তার কারণও ব্যাখা করেছে সমীক্ষক সংস্থাটি। তাদের তরফে স্টিভ কিলিলিয়া বলেন, আগামী ৫০ বছরে নগরায়ন, শহরের জনসংখ্যা বৃদ্ধির ফলে গোটা বিশ্বই মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তবে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই দু’টি অঞ্চল। স্টিভের মতে, বিশ্বের এই শহরগুলিতে মূলত স্বল্প উপার্জনের মানুষেরা বাস করেন। তাই পরিবর্তিত জলবায়ুর সঙ্গে লড়াই করার জন্য আর্থিক এবং সামাজিক যে রসদ প্রয়োজন, তা জোগাড় করতে সক্ষম হবেন না এই শহরের বাসিন্দারা। ফলে এই শহরগুলিতে খাদ্য সংকট, অপরাধের হার, সামাজিক বৈষম্য বাড়বে বলে দাবি করেছেন তিনি।

রিপোর্টে সব চেয়ে ‘অস্থির’ এবং ‘ভারসাম্যহীন’ শহর বলা হয়েছে কঙ্গোর কিনশাসাকে। তালিকার একদম উপর দিকে রয়েছে কেনিয়ার রাজধানী নাইরোবি, নাইজেরিয়ার লাগোস। এই সব শহরগুলিতে অর্ধ শতকের মধ্যে জনসংখ্যার হার ৮০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে দাবি করা হয়েছে। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর আফ্রিকার দেশগুলি কিছু ক্ষেত্রে পরিবর্তিত জলবায়ুর সঙ্গে লড়াই করতে পারে বলে আশার কথা শোনানো হয়েছে। তবে কলকাতার মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার শহরগুলিকে নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »