শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে জেলা পুলিশ
প্রকাশ: ৪ আগস্ট, ২০১৯, ১:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে  মাঠে নেমেছে জেলা পুলিশ

পটুয়াখালী প্রতিনিধিঃ “ডেঙ্গুকে আর নয় ভয়, প্রতিরোধে হবে জয়”, “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ডেঙ্গু হতে সুস্থ থাকি”, ‘পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার’ প্রভৃতি শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছে জেলা পুলিশ।
০৪ আগস্ট রবিবার বেলা ১১টায় পুলিশ লাইন্স ব্যারাক মাঠে ফগার মেশিন কাঁধে নিয়ে মশা নিধনের ঔষধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ জসীম উদ্দিন, সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, ডিবি পুলিশের ইনচার্জ খন্দকার জাকির হোসেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা সদস্যবৃন্দ।

পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনাবৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ লাইনস গেট হতে শহরে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীতে ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।
প্রকাশ, গত ২১ জুলাই থেকে ৩ আগষ্ট পর্যন্ত পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশু-নারী,চাকুরি জীবীসহ অন্তত ৪১ ডেঙ্গু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ৩ আগষ্ট হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে ২৩ রোগীর মধ্য ২১ জন পুরুষ, ১ জন নারী ও একজন শিশুকে চিকিৎসাধীন দেখা গেছে

এ রোগের নির্দিষ্ট কোন চিকিৎসা না থাকায় এটি সনাক্ত করার জন্য যে উপকরন ও যন্ত্রপাতি দরকার সে সকল সুবিধা সরকারী হাসপাতাল গুলোতে সহজলভ্য করার পাশাপাশি মশক নিধন এবং জনসচেতনতা তৈরির তাগিদ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গুতে আক্রান্ত বাকি ১৮ জনকে ছেড়ে দেয়া হয়েছে বলে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ সাইদুজ্জামান জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »