সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
প্রকাশ: ১০ আগস্ট, ২০১৯, ১:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের করমজাতলা এলাকার মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, নিহত ব্যক্তি চান মিয়া হাওলাদার (৩৫) বলে শনাক্ত করেছে পুলিশ। চান মিয়া হাওলাদার পার্শ্ববর্তী বরগুনার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে বলে জানা গেছে। পুলিশের দাবি, নিহত চান মিয়া চিহ্নিত ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে পটুয়াখালী ও আমতলী থানায় ৩০টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। সব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। একটি মামলায় চান মিয়ার ১০ বছরের সাজা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে করমজাতলা এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চান মিয়ার লাশ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। ওসি জানান, এ ঘটনায় তিনিসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও ছয়টি দা উদ্ধার করা হয়েছে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »