বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে প্রকাশ্যে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম
প্রকাশ: ২৫ জুলাই, ২০২০, ৭:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে প্রকাশ্যে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদকঃ
মাদক সেবনে বাধা দেয়ায় পটুয়াখালীতে প্রকাশ্যে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এ ঘটনার সঙ্গে জড়িতরা প্রকাশ্যে মাদক সেবন, ছাত্রীদের উত্ত্যক্তসহ নানা অপরাধে জড়িত। মাঝে মধ্যে কিশোর গ্যাংটি মোটরসাইকেল শোডাউন দিয়ে শহরে আতঙ্ক সৃষ্টি করে।পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা আহত দুই শিক্ষার্থী বর্তমানে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- পটুয়াখালী পৌর শহরের একেএম কলেজের স্নাতকের ছাত্র এনামুল হক মুন্না ও রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিবির দাস গুপ্ত।চিকিৎসাধীন এনামুল হক মুন্না জানান, গত ২২ জুলাই শহরের সরকারি জুবিলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে তিনি ও নিবির দাস গুপ্তসহ কয়েকজন সহপাঠী যান। এ সময় প্রকাশ্যে মাদক সেবন করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে বাধা দেয়ায় তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা হলে খেলায় অংশ নেয়া হয়। খেলার একপর্যায়ে নিবির দাস আহত হন। পরে তাকে স্থানীয় পানামা ডায়াগনস্টিক সেন্টারে নেয়া হয়। সেখানে নেয়ার পর কিশোর গ্যাংয়ের সদস্য সবুর, রিফাত, সিফাত, আরমান, রিজন, হৃদয়, পুলকসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে এনামুল হক মুন্না ও নিবির দাসের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে দুইজনই ডায়াগনস্টিক সেন্টার থেকে বেরিয়ে গেলে হামলাকারীরা প্রকাশ্যে তাদের কুপিয়ে চলে যায়।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, শিক্ষার্থীদের ওপর ওই হামলার ঘটনায় মামলা হয়েছে। সেই সাথে হামলায় জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »