শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে বাঁধ আরও ঝুঁকিতে, নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশ: ২৫ মে, ২০২১, ৬:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বাঁধ আরও ঝুঁকিতে, নিম্নাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এর প্রভাবে পটুয়াখালীর নদ-নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বছর আম্পানে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের পরও জেলায় ৬১ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। বেশি ঝুঁকিতে আছে ২০ কিলোমিটার বাঁধ।

এদিকে জোয়ারের পানির প্রবল চাপে ক্ষতিগ্রস্ত বাঁধ উপচে জোয়ারের পানিতে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার অন্তত ১৬টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা থেকে বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালীর অরক্ষিত পাঁচটি চরাঞ্চলের প্রায় দেড় হাজার মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে আনার প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীতে সকাল থেকে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে; সঙ্গে বইছে হালকা বাতাস। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পটুয়াখালী কার্যালয় জানায়, পাউবো পটুয়াখালী কার্যালয়ের আওতায় ৮২২ কিলোমিটার, কলাপাড়া কার্যালয়ের আওতায় ৫২০ কিলোমিটারসহ মোট ১ হাজার ৩৪২ কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে ৬১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ আরও ঝুঁকিতে পড়েছে। অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে জোয়ারের পানি গ্রামের ভেতরে ঢুকে পড়েছে। এ ছাড়া রাঙ্গাবালী উপজেলার আন্ডার চর, চরমোন্তাজ ও চালিতাবুনিয়া—এ তিন এলাকা অরক্ষিত।

এদিকে আজ মঙ্গলবার সকালে জোয়ারের সময় নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে আন্ডার চরে ক্ষতিগ্রস্ত বাঁধ বিধ্বস্ত হয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পুরো এলাকা। গলাচিপার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়েছে। চরবিশ্বাস এলাকার বাসিন্দা মাহাবুব সিকদার জানান, রাতের জোয়ারে পানি আরও বাড়বে। বাঁধের পাশের মানুষ আতঙ্কে আছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান জানান, তাঁদের বিচ্ছিন্ন পাঁচটি চরাঞ্চলের মানুষকে আজই মূল ভূখণ্ডের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হবে। এর লক্ষ্যে বড় ধরনের ট্রলারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

পাউবো পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, সকালের জোয়ারের সময় নদ-নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলায় বিভিন্ন এলাকায় ১০ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ খোলা রয়েছে।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ৮০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে ৫২টি মুজিব কিল্লা। ৯৩টি চিকিৎসা দলসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পর্যাপ্ত ওষুধ মজুত আছে। প্রতিটি উপজেলায় শিশুখাদ্যের জন্য এক লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গবাদিপশুর খাবারের জন্য প্রতিটি উপজেলায় এক লাখ টাকা বরাদ্দ হয়েছে। উপজেলাসহ প্রতিটি ইউনিয়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। জেলায় মোট ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »