মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে বাজার ইজারা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ২:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বাজার ইজারা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে

বিডি ২৪ নিউজ রিপোর্ট:   পটুয়াখালীতে বাজার ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পালপাড়া বাজারের ইজারাদার বিএনপি নেতা মফুজুল ও একই দলের আরেক নেতা সোহাগ মাঝির সমর্থকদের মধ্যে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সোহাগ মাঝির অনুসারীরা প্রতিপক্ষ মফুজুলকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের ওপরও আক্রমণ চালায়। এতে এএসআই জহির, এসআই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, রানা ও সাইফুল ইসলাম আহত হন। আহত পুলিশ সদস্যদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, গুরুতর আহত মফুজুলকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরও কয়েকজন আহত ব্যক্তি গ্রেফতার এড়াতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার (২৫) ও রমজান আলী (৬৫) নামের তিনজনকে আটক করেছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, বাজার ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গেলে পুলিশের ওপর হামলা হয় এবং পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ, সেনা ও র‍্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »