শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ ৯ আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার
প্রকাশ: ২১ জুলাই, ২০১৯, ১:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ ৯ আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধিঃ বিগত পটুয়াখালী পৌরসভা ও জেলার সকল উপজেলা নির্বাচনে দলীয় বিদ্রোহী ৯জন প্রার্থীকে বহিষ্কার ঘোষনা করেছে জেলা আওয়ামীলীগ।
গতকাল ২০ জুলাই শনিবার রাত ৮টায় পটুয়াখালী প্রেসক্লাবে জনাকীর্ন মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জেলা আওয়ামীলীগের সভায় সিদ্ধান্তের আলোকে বিগত পটুয়াখালী পৌরসভা ও জেলার বিভিন্ন উপজেলা নির্বাচনে দলীয় বিদ্রোহী ৯জন প্রার্থীকে বহিষ্কার ঘোষনা করেন।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর কর্তৃক ঘোষিত বহিষ্কৃতরা হলেন পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য আবুল কালাম আজাদ (কালাম মৃধা), জেলা আওয়ামীলীগের সদস্য (মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান) আবু বকর সিদ্দিকী, দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য মোঃ শাহজাহান সিকদার, জেলা আওয়ামীলীগের সদস্য (বাউফল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) ইঞ্জিনিয়ার মোঃ মজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য (দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) এডভোকেট শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সদস্য ও জেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক ( পটুয়াখালী পৌর সভার মেয়র) মহিউদ্দিন আহমেদ, দশমিনা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল বশার ডাবলু, দশমিনা উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক হাজী আবু বকর ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ( রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী) আরিফ বিন ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাংসদ মহিববুর রহমান মহিব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাউফল পৌর সভার মেয়র জিয়াউল হক জুয়েল, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান এড. মোঃ সুলতান আহমেদ মৃধা, শহর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খান, সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাঙ্গাবালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক এড. মোঃ হারুন অর রশিদ, জেলা শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবীর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান লেলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »