সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ: ১৫ আগস্ট, ২০১৯, ১:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
সূর্য্যােদয়ের সাথে সাথে সরকারী, আধাসরকারী, স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামীলীগের পক্ষে আওয়ামীলীগ নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা পরিষদ, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, চেম্বার অব কমার্স, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তেৃবৃন্দ।
এরপর সেখান থেকে শহরে বের করা হয় শোক র‌্যালী। র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রক্তদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য এড. মোঃ শাহজাহান মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেনে এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আঃ মান্নান প্রমুখ।

এ ছাড়া বাদ জোহর জেলা আওয়ামীলীগ কার্যালয়সহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ অফিসহ বিভিন্ন ওয়ার্ডে আওয়ামীলীগ উদ্যোগে কাঙ্গালী ভোজ বিতরন করা হয়েছে। এর আগে শোক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ০১ আগস্ট থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লক্ষ গাছের চারা বিতরন ও রোপন করা হয়। শিশুদের জন্য জাতির পিতার প্রতিকৃতি অংকন ও নির্বাচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »