সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে সম্প্রীতি বাংলাদেশ’র সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২০, ৮:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে সম্প্রীতি বাংলাদেশ’র  সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

রানা পটুয়াখালী প্রতিনিধি ঃ

গাহি সাম্যের গান- এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে সম্প্রীতি বাংলাদেশ এর ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) বেলা ১১ টায় পটুয়াখালী শিশু একাডেমি মিলয়াতনে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক, বিশিষ্ঠ নাট্যকার পীযুষ বন্দোপাধ্যায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি সাবেক সচিব ও বাংলাদেশের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,  বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ গোলাম সরোয়ার, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বিমান চন্দ্র বড়–য়া, সম্প্রীতি বাংলাদেশের নির্বাহী সদস্য মিহির কান্তি ঘোষাল, মোঃ সিদ্দিকুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মোসাঃ সেলিনা আক্তার, পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ সাংবাদিক এ্যাড. কাজল বরন দাস ও ইমাম পরিষদের হাফেজ মাও. আবুজাফর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী।
আলোচনায় বক্তরা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মানুষ সব মর্যাদা নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। তাহলেই বজায় থাকবে বাংলাদেশের সম্প্রীতি। ১৯৭৫ সালের পর বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল একটি মহল। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। যে দেশে থাকবে না ধর্ম নিয়ে কোন হানাহানি। সকল ধর্মের মানুষ স্ব স্ব ধর্ম পালন করতে পারবে। মুক্তিযুদ্ধের চেতনার রেলগাড়িতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »