সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে সম্মিলিত ওলামা মাশায়েক ঐক্য পরিষদের স্মারক লিপি পেশ
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০১৯, ৭:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে সম্মিলিত ওলামা মাশায়েক ঐক্য পরিষদের স্মারক লিপি পেশ

রানা,পটুয়াখালীঃ

ভোলায় বোরহাউদ্দিনে হতাহত ও আহত ঘটনায় প্রতিবাদ করে দোষীদের দৃস্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছে পটুয়াখালী সম্মিলিত ওলামা মাশায়েক ঐক্য পরিষদ।
২৩ অক্টোবর বুধবার বেলা ১১টায় বড় মসজিদ থেকে সম্মিলিত ওলামা ঐক্য পরিষদ প্রতিনিধি নেতৃবৃন্দ পায়ে হেটে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (স:) কেসহ ইসলাম সম্পর্কে কটুক্তিকারী ইসলাম বিরোধী ও মুসলিম ধর্মীয় বিশ্বাসে আঘাতদানকারী নাস্তিকদের অপসংস্কৃতি কার্যকলাপ বন্ধ করাসহ ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মাঠে রাসূলে আশেকান মুসলিম উম্মাহ’দের উপর বর্বরোচিতভাবে হামলা করে হত্যা এবং অসংখ্য মানুষকে আহত করার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে স্মারক লিপি পেশ করে।

স্মারক লিপিতে নেতৃবৃন্দ , ভোলায় জনৈক বিপ্লব চন্দ্র বৈদ্যের ফেইসবুক আইডি করা সহ করার ঘটনার প্রতিবাদ কর্মসূচীতে পুলিশসহ সাধারন মানুষ হতাহত ও আহত হওয়ার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। আগামীতে যাতে কেউ আল্লাহ, রাসূল (সঃ) ও ইসলাম সম্পর্কে কটুক্তি করে ধর্মীয় মূল্যবোধে আঘাত করার দুঃসাহস দেখাতে না পারে , সে জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করারও জোর দাবী জানান সম্মিলিত ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
স্মারক লিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন সম্মিলিত ওলামা মাশায়েক ঐক্য পরিষদের সভাপতি পটুয়াখালীর বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু সাঈদ, মাওলাা আবু বকর, মাওলানা মোঃ মোতাহার উদ্দিন, মাওলানা মোঃ শহীদুল ইসলাম, হাফেজ মাওলানা আঃ মতিন, মাওলানা আবু তাহের, মাওলানা মোঃ সাইদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। সম্মিলিত ওলামা মাশায়েক ঐক্য পরিষদের সংগঠন সমূহ হচ্ছে, জেলা ইমাম পরিষদ, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড, তাবলীগ জামা জামাত, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন নূরানী তা’লীমুল কুরআন শিক্ষা বোর্ড ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »