সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীর কলাগাছিয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রকাশ: ২২ অক্টোবর, ২০১৯, ৫:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর কলাগাছিয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার পুত্রের মাদক বানিজ্যের প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলাগাছিয়া ইউনিয়নের হাজার হাজার জনগন। আজ মঙ্গলবার বেলা ১১টায় কলাগাছিয়া বাজারে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুদ্ধ জনগন কলাগাছিয়া বাজারে এক বিক্ষোভ মিছিল বের করে।
স্থানীয় যুবক মাইনুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.মাহতাব উদ্দীন,ব্যাংক কর্মকর্তা মো. হালিম, মৎস্য চাষী মো.লতিফ হাওলাদার ও ব্যবসায়ী মো. রেফাউল সিকদার। বক্তারা বলেন কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দুলাল চৌধুরী ও তার ছেলে রাসেল চৌধুরী এলাকায় মাদক বানিজ্যের সাথে যুক্ত। ঢাকা থেকে তারা সরাসারি মাদক আমদানী করে কলাগাছিয়ায় কেনাবেঁচা করেন।

স্কুল কলেজ শিক্ষার্থীসহ যুব সমাজ আজ ধ্বংসের পথে। ঢাকাসহ সারা দেশে যখন আইন শৃংখলা বাহিনী মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালাচ্ছে তখনও ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এই মাদক সিন্ডিকেট। বক্তারা বলেন পুলিশের ভূমিকা রহস্য জনক। একাধীকবার রাসেল চৌধুরী ইয়াবা নিয়ে গ্রেফতার হয়েছে। বার বার অভিযোগ দেয়ার পর পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। বক্তারা হুশিয়ারি উচ্চারন করে বলেন দ্রুত সময়ের মধ্যে যদি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মাদকের এই গড ফাদারদের গ্রেফতারে না করে তাহলে স্কুল –কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় জনগন আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,ব্যবসায়ী,কৃষকসহ কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহন করে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »