শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীর গলাচিপায় মাস্ক ও খাবার বিতরণঃ
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর গলাচিপায় মাস্ক ও খাবার বিতরণঃ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকিনিকান্দী ইউনিয়নের বিভিন্ন গুরুতপূর্ণ পয়েন্টে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ এর পক্ষ থেকে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ থেকে সাবধানতা অবলম্বনের জন্য বিনামূল্যে ৩ হাজার মাস্ক এবং লক ডাউনের মধ্যে সুবিধা বঞ্চিত অসহায় গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল (বুধবার) সকাল ১০ টা থেকে দিনভর চিকনিকান্দী ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে জনগণের মাঝে মাস্ক ও খাবার বিতরণ করা হয়। এছাড়া পবিত্র রমজানুল মোবারক হিসেবে প্যাকেটে ইফতার সামগ্রীও দেয়া হয়। এ বিষয়ে রিক্সা চালক আলমগীর হোসেন বলেন, চেয়ারম্যান সাহেব আমাদের গরিবদের মাঝে বিনামূলে মাস্ক ও খাবার বিতরণ করেন। তার এমন কর্মকান্ডে আমরা খুবই খুশি এবং আনন্দিত। এতে সমাজের অন্যান্য লোকেরা এমন ভালো কাজ করার উৎসাহ পায়। আমাদের গরিবদের দুঃখ তিনি বুঝেন। এ বিষয়ে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, করোনা ভাইরাসের নতুন উপসর্গ আমাদের দেশে দেখা গিয়েছে। তাই এখনি সময় আমাদের সাবধান হওয়ার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার। সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে, অবশ্যই মাস্ক পরিধান করতে হবে ও অধিক সচেতন হতে হবে। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকেসহ অন্যান্যদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। আমার ইউনিয়নের গরিবদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছি যাতে তাদের কষ্ট একটু হলেও লাঘব হয়। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় গরিব বান্ধব সরকার। তিনি দিনভর মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। তিনি যেন ভাল থাকেন। তিনি ভাল থাকলে দেশ ভাল থাকবে, দেশের উন্নয়ন হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »