পটুয়াখালীর বাউফলের ধুলিয়া বন্দর নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন
প্রকাশ: ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া বন্দর নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি ঃ
তেতুলিয়া নদীর করাল গ্রাস থেকে ঐতিহ্যবাহী ধুলিয়া বন্দর রক্ষার দাবীতে মানববন্ধন করেছে পটুয়াখালীল বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ধুলিয়া লঞ্চঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ধুলিয়া নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটি।
নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন মফু’র সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক এইচএম রেজাউল করিম রেজা,সাবেক মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার আবদুল বারেক,ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রব,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান খলিফা প্রমুখ। বক্তারা বলেন ঐতিহ্যবাহী ধুলিয়া বন্দর বরিশাল বিভাগের এক সময়ের সব চেয়ে ব্যস্ততম বন্দর। এ বন্দর মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলছে। এখানে রয়েছে বিশাল একটি গণকবর। রয়েছে ভাষা সৈনিক সৈয়দ আশরাফের সামাধীস্থল। তেতুলিয়া নদীর করাল গ্রাসে যা আজ প্রায় বিলীনের পথে। এছাড়া ১২টি বিদ্যালয় ভবন একটি কলেজ রয়েছে ভাঙ্গনের আশংকায়। বন্দরের তিনের দুই অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন জরুরী ভিত্তিতে তেতুলিয়া নদীর পাড় পাইলিং অখবা ব্লক  দিয়ে ভরাট করে ভাঙ্গনরোধ করা প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশীদ,জহির উদ্দীন বাবরসহ স্থানীয় কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »