শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালী পৌরসভা কার্যালয়ে তালা সেবা থেকে ‘বঞ্চিত পৌর নাগরিকবৃন্দ’
প্রকাশ: ১৫ জুলাই, ২০১৯, ৪:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালী পৌরসভা কার্যালয়ে তালা সেবা থেকে ‘বঞ্চিত পৌর নাগরিকবৃন্দ’

রানা পটুয়াখালী(প্রতিনিধি)ঃ পটুয়াখালী পৌরসভা কার্যালয় কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি চেয়ারম্যান -কাউন্সিলর শূন্য। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে পৌর নাগরিকবৃন্দ।
জানাগেছে, রাস্ট্রীয় কোষাগার হতে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবীতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে ১৪ জুলাই হতে অনির্দিস্ট কালের জন্য সকল পৌর সেবা বন্ধ করে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, রমনা ঢাকাতে দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন মহাসমাবেশসহ অবস্থান কর্মসূচি পালন করছে। ফলে সারাদেশের ন্যায় পটুয়াখালী পৌর নাগরিকবৃন্দ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগের শিকার হচ্ছে।
গতকাল ১৪ জুলাই রবিবার সকাল ১০টায় সরজমিনে গিয়ে পটুয়াখালী পৌরসভা কার্যালয় ভবনের প্রধান গেটসহ সকল বিভাগের দরজায় তালা ঝুলতে দেখা গেছে। পৌর কম্পাউন্ডে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী-জনপ্রতিনিধি না থাকায় সেবা নিতে আসা বহু পৌর নাগরিককে ফিরে যেতে দেখা গেছে। পটুয়াখালী পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমরা সবাই ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচীতে আছি। আমাদের দাবী না মানা পর্যন্ত পৌরসভার সকল সেবা বন্ধ থাকবে হুশিয়ারী করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী নেতা মোঃ নজরুল ইসলাম।
মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবী নিয়ে আন্দোলন করছে। কর্মকর্তা-কর্মচারী বিহীন আমরা জনপ্রতিনিধিরা অসহায়। তবে এ অবস্থা বেশীদিন থাকতে পারে না। দ্রæত এ সমস্যা সমাধান হবে বলে মেয়র আশা করছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »