শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালী মাদারবুনিয়ায় জমি দখলের অভিযোগ
প্রকাশ: ২৭ জানুয়ারি, ২০২০, ৬:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালী মাদারবুনিয়ায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধিঃ
সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের কুরালিয়া গ্রামে নিজের জমিতে চাষ করতে যাওয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া যায়।
ঘটনার তদন্তের জন্য সরজমিনে গেলে ভুক্তভোগী মোসাঃ হামিদা বেগম জানান, গত শুক্রবার (২৪ জানুয়ারি) জমির মালিক মোস্তফা খান এর নিজস্ব জমিতে মুগডাল চাষ করতে যাওয়ায় হাসেম খান, নুরু খান, খালেক খান, শাহজাহান খান, ফারুক খান, জসিম খান, মাসুম খান, শাহআলম খান, শহিদুল খানসহ অজ্ঞাত কয়েকজন জমি চাষে বাধা দিয়ে হুমকি প্রধান করে বলেন যে, তোর শশুরকে ৭১ সালে মেরে ফেলেছি, আর তোরাও যদি মরতে না চাষ তাহলে এই জমিতে আর কখনো আসবি না।
হামিদা বেগম আরও জানান, উল্লেখিত হামলাকারীদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় বেশকয়েকটি মামলা করা হয়েছে। যার মধ্যে গত ১০/০৯/২০১৭ইং সালে থানায় ১৫৪ ধারায় ১৫/১৪৭ নং অভিযোগ দায়ের করা হয়। যা বর্তমানে বিজ্ঞ আদালতে সাক্ষীর জন্য রয়েছে।এছাড়াও বেশ কয়েকবার শালিশ বিচারের মাধ্যমে  সমস্যা সমাধানের চেষ্টা করেও তাদেরকে ফেরানো যাচ্ছে না।
আমরা এই হামলাকারীদের ভয়ে রাতে ঠিকমতো ঘুমাতে পারিনা।
এ বিষয়ে হামিদা বেগম এর স্বামী মোঃ মোস্তফা খান বলেন, আমার মেয়ে নবম শ্রেণিতে পরে। তাকে নিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে বলে যে, তোরা যদি এই জায়গায় এসে এই যায়গায় দখল বা চাষ করতে আসো তাহলে তোর মেয়েকে গুম করে ফেলবো।
আমরা এখনাে তাদের ভয়ে ঘরে থাকতে পারিনা। কখন কোন জায়গায় কি করে ফেলে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা তাদের এই কার্যকলাপ থেকে মুক্তি চাই এবং আইনানুগ বিচার দাবী করি।
অন্যদিকে অভিযুক্ত  খালেক খা প্রতিনিধিকে বলেন, তাদের অভিযোগটি ভিত্তিহীন। ওখানের জমি আমাদের। তাই আমারা তাদের চাষ করায় বাধা প্রয়োগ করেছি।
আর ৭১ সালে হত্যা ঠিকই হয়েছে, তবে কারা করেছে সে বিষয়ে আমরা কিছুই জানিনা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »