সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালী র‌্যাব -৮ কর্তৃক বরগুনা সদর হতে পাসপোর্ট অফিসে দালাল চক্রের ০১ সদস্য আটক
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০১৯, ৫:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালী র‌্যাব -৮ কর্তৃক বরগুনা সদর হতে পাসপোর্ট অফিসে দালাল চক্রের ০১ সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধিঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২৮-১০-২০১৯ তারিখ দুপুর ১টার সময় বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন টাউনহল এলাকায় অভিযান পরিচালনা করে পাসপোর্ট অফিসের একজন দালাল মোঃ এনামুল হক মিলন(৪০), পিতাঃ মৃত আঃ খালেক, সাং- পূর্ব কেওড়াবুনিয়া, থানা ও জেলাঃ বরগুনাকে আটক করেন।

উল্লেখ্য আটককৃত পাসপোর্ট দালাল মোঃ এনামুল হক মিলন এর নিকট থেকে ৩১ টি পাসপোর্ট,৩৪ টি পাসপোর্ট ডেলিভারি স্লিপ ও বিপুল পরিমান পাসপোর্ট আবেদন ফরম জব্দ করা হয়। আটককৃত মোঃ এনামুল হক মিলন সরকারী নির্ধারিত ফি’র চেয়েও অতিরিক্ত ফি’র বিনিময়ে ভোক্তাদের নিকট পাসপোর্ট সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছিল ।গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮-১০-২০১৯ তারিখ দুপুর ১টার সময় বরগুনা সদর থানাধীন টাউনহল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ আবু বকর সিদ্দিক উপস্থিতিতে দন্ডবিধির ১৬৫ ধারা মোতাবেক তাকে ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »