সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালী র‌্যাব -৮ কর্তৃক পটুয়াখালী সদর হতে ভূয়া ডাক্তার আটক
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০১৯, ১২:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালী র‌্যাব -৮ কর্তৃক পটুয়াখালী সদর হতে ভূয়া ডাক্তার আটক

এম কে রানা, পটুয়াখালীঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৪-১১-২০১৯ তারিখ দুপুর ১.৩০ মিনিট এর সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন ছোট চৌরাস্তা এলাকায় অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে অভিযান পরিচালনা করে একজন ভূয়া ডাক্তার মোঃ মশিউর রহমান(৪৮), পিতাঃ ডাঃ আব্দুর রহমান, সাং ইন্দ্রাকুল লোহালিয়া, থানাঃ সদর, জেলাঃ পটুয়াখালীকে আটক করেন।

উল্লেখ্য আটককৃত ভূয়া ডাক্তার মোঃ মশিউর রহমান(৪৮),চিকিৎসা শাস্ত্রে পেশাধারী ডিগ্রী অর্জন না করেও প্রতারনামূলক ভাবে চক্ষু বিশেষজ্ঞ হিসাবে চোখের বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৪-১১-২০১৯ তারিখ দুপুর ১.৩০ ঘটিকার সময় তার নিজস্ব মালিকানাধীন লায়ন্স চক্ষু হাসপাতালে অভিযান পরিচালনা করে নিজ চেম্বার হতে তাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী মোঃ মাহবুবুল ইসলাম অভিযুক্ত ভূয়া ডাক্তার মোঃ মশিউর রহমান(৪৮),কে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ২ দুই লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৬(ছয়) মাসের কারাদন্ড প্রদান করেন।

অভিযান পরিচালনার সময় পটুয়াখালী সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার জনাব সুমন কুমার বালা ও জেলা স্যানিটারী কর্মকর্তা জনাব মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »