সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পপিকে নিয়ে আগ্রহ কমছে
প্রকাশ: ১২ জুলাই, ২০২২, ১:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পপিকে নিয়ে আগ্রহ কমছে

বিনোদন প্রতিবেদন

প্রায় এক বছরেরও বেশি সময় ধরে অন্তর্ধানে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। এ সময়টায় মিডিয়া থেকে পুরোপুরি নিজেকে আড়াল করে রেখেছেন। অভিনয় তো নয়ই ব্যক্তি জীবনেরও কোনো খবর প্রকাশ করছেন না এই চিত্রনায়িকা। যার কারণে তাকে নিয়ে দর্শক ও ভক্তদের আগ্রহ তুঙ্গে ছিল।

গুঞ্জন রয়েছে পপি বিয়ে এবং সন্তান জন্মদানের কারণে মিডিয়া থেকে দূরে আছেন। কিন্তু পপির এ অন্তরালে থাকার বিষয়টি কিছুদিন সহনীয় অবস্থায় থাকলেও বর্তমানে এটি নিয়ে পপি ভক্তদের মধ্যে এক ধরনের অনাগ্রহ লক্ষণীয়।

এছাড়া চিত্রাঙ্গনের অনেকেই তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছেন। নির্মাতারাও আর এখন তাকে নিয়ে কোনো পরিকল্পনা সাজাচ্ছেন না। কারণ পপির এই লুকোচুরি খেলা তাদের মধ্যে বিরক্তি তৈরি করেছে। অনেকেই মন্তব্য করছেন পপি কি তাহলে সুচিত্রা সেনের মতো ঘটনা ঘটাতে চাইছেন। তবে এ নিয়েও অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা গেছে ধানমন্ডির একটি ফ্ল্যাটে বসবাস করছেন এই চিত্রনায়িকা। তবে পরিবারের ঘনিষ্ঠ কিছু মানুষ ছাড়া তার আর কারও সঙ্গে যোগাযোগ নেই। যদি এমনটি ঘটতেই থাকে তাহলে হয়ত পপি শোবিজে তার অবস্থান হারিয়ে ফেলবেন।

তবে পপি ঘনিষ্ঠরা বলছেন অন্য কথা। তাদের দাবি পপি সগৌরবেই ফিরবেন। এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »