● ●


পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’ পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের জন্য ‘সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ’ পদে লোকবল নিয়োগ দেবে। পদটিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা ডাকযোগে, সরাসরি বা ই–মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর।

.উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে .

সংক্ষিপ্ত তথ্য

–পদের নাম: সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ (পুনঃ সার্কুলার)

–পদসংখ্যা: নির্ধারিত নয়

–শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

–ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরসহ ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

–৬০-৭০টি শাখার দায়িত্ব পালন অথবা ৩০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

–বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণে দক্ষতা এবং কর্মী ব্যবস্থাপনা ও কর্মী উন্নয়নের যোগ্যতা থাকতে হবে।

–কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে।

–পরিদর্শনের কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে যাওয়ার মানসিকতা থাকতে হবে।

.ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ.

প্রধান দায়িত্বসমূহ

সংস্থার প্রধান কার্যালয়ে অবস্থান করে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা, বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ, কর্মী ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং শাখা পরিদর্শনের মাধ্যমে ঋণ কার্যক্রম তদারকি করা।

বেতন ও সুবিধাসমূহ

মাসিক বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকল্যে ৮৯,১৮০ টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৯৮,৪২০ টাকা।

অন্যান্য সুবিধা: ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল ভাতা, শহর ভাতা ও সংস্থার অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। পাশাপাশি মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা থাকবে।

কর্মস্থল

ঢাকা (তবে পরিদর্শন কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে যেতে হবে)।

.

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রসহ সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙিন ছবি, দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবি, মোবাইল নম্বর এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন ই–মেইলের মাধ্যমেও ([email protected]) পাঠানো যাবে। পূর্বে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন না করার জন্য বলা হয়েছে।

ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি পাঠানোর ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ও প্রশিক্ষণ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬।

আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »