শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন নিয়ে নানা জটিলতা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন নিয়ে নানা জটিলতা

পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০, ২০২১ মনোনয়ন তালিকা নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের একাংশের অভিযোগ, পদকপ্রাপ্তির জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে ইউজিসিতে প্রেরণকৃত তালিকা প্রস্তুতে বিশ্ববিদ্যালয়ের আইন সঠিকভাবে অনুসরণ করা হয়নি। অন্যদিকে রেজিস্ট্রার দপ্তর থেকে বলা হচ্ছে, এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নের তালিকা প্রস্তুত ও নাম সুপারিশের ক্ষেত্রে ইউজিসির সকল নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ এবং ২০২১ এর বিজ্ঞপ্তির ধারা-৬ এ উল্লেখ করা রয়েছে যে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রত্যেক অনুষদের সকল রিজেন্ট বোর্ড/একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারী ৩ জনকে হাইলাইট করে মনোনয়নের সঙ্গে ইউজিসিতে প্রেরণ করতে হবে। অন্যদিকে পবিপ্রবি’র একাডেমিক প্রোফাইলের অনুচ্ছেদ ২৩ (শেষ লাইনে) এ উল্লেখ করা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী কোনো প্রকার রিপিট পরীক্ষায় অংশগ্রহণ করে তবে সে কোনো প্রকার মেরিট অ্যাওয়ার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এই নিয়মের কারণেই সর্বোচ্চ সিজিপিএ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় থেকে এর আগে অনিয়মিত কাউকে তালিকায় নাম পাঠানো হয়নি। ইউজিসি কর্তৃক প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের বিজ্ঞপ্তি ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান সংক্রান্ত নীতিমালা ২০১৫ সাল থেকে একইরকম থাকা সত্ত্বেও ইতিপূর্বে কোনো অনিয়মিত শিক্ষার্থীকে সর্বোচ্চ সিজিপিএধারী হওয়ার পরও কোনো মেরিট দেয়া হয়নি। একইসঙ্গে “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” অথবা “রাষ্ট্রপতি স্বর্ণপদক” প্রাপ্তির তালিকার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নাম অন্তর্ভুক্ত অথবা সুপারিশ করা হয়নি। এনভায়রনমেন্ট অ্যান্ড পরিবেশ বিজ্ঞান অনুষদের ২০১০-১১ সেশনের প্রাক্তন শিক্ষার্থী ইব্রাহিম খলিলের সিজিপিএ ৩.৯৭১। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ঐ অনুষদের যার নাম পাঠানো হয় তার সিজিপিএ ৩.৯০৬।

এ বিষয়ে পবিপ্রবি’র ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন,-“আমার সর্বোচ্চ সিজিপিএ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় থেকে মেরিট পজিশন দেয়নি এবং প্রধানমন্ত্রী স্বর্নপদকের জন্য নাম পাঠায়নি।” এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনে বৃত্তি শাখার দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল ইসলাম জানান, এই জটিল বিষয়টিতে আমরা আগে অবগত ছিলাম না। ইতিমধ্যে এটি নিয়ে দুটি অভিযোগ আমাদের কাছে এসেছে। আমাদের স্টিয়ারিং কমিটি আছে বিষয়টি সেখানে উপস্থাপন করা হবে এবং তখন এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ইসলাম জানান, “এ বছর নিয়মিত এবং রিপিট পরিক্ষার্থীদের দুটি লিষ্ট পাঠানো হয়েছে। রিপিট পরিক্ষার্থীদের সর্বোচ্চ সিজিপিএ থাকলেও আগের বছরগুলোতে নাম না পাঠানোর কারণ জানতে চাইলে বলেন, বিষয়টি নিয়ে তখন আলোচনা হয়নি তাই ভাবাও হয়নি। এ বিষয়ে পবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত জানান, “বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং শিক্ষা বৃত্তি শাখার কর্মকর্তার সঙ্গে ইউজিসি কর্মকর্তাদের আলাপ হয় সেখানে দুটি লিষ্ট পাঠানোর সিদ্ধান্ত হয়। এখন ইউজিসি যে সিদ্ধান্ত নিবেন সেটাই হবে।”




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »