সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পরকীয়া নিয়ে সিনেমা, সবাইকে দেখতে বললেন শ্রাবন্তী!
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরকীয়া নিয়ে সিনেমা, সবাইকে দেখতে বললেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক

দীপিকা পাডুকোন অভিনীত নতুন সিনেমা ‘গেহরাইয়া’। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এটি মুক্তি পেয়েছে আমাজন প্রাইমে। সিনেমাটি নির্মাণ করেছেন শকুন বাত্রা। এতে দীপিকার সঙ্গে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে প্রমুখ।

ট্রেলার প্রকাশের পর থেকেই ‘গেহরাইয়া’ সিনেমা নিয়ে বিতর্ক হচ্ছে। কেননা এর গল্পে পরকীয়া, প্রচুর অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। এতে দেখা যায়, দীপিকা বিবাহিত। তবে চাচাতো বোন অনন্যা পান্ডের হবু বর সিদ্ধান্তের সঙ্গে পরিচয় হওয়ার পর তার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করেন। এক পর্যায়ে পরকীয়ায় লিপ্ত হয়ে উদ্দাম যৌনতায় মেতে ওঠেন দীপিকা ও সিদ্ধান্ত।

মুক্তির পর সমালোচকদের প্রশংসা পাচ্ছে সিনেমাটি। অধিকাংশ সিনে সমালোচক এর পজিটিভ রিভিউ দিয়েছেন। সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও। তিনি সবাইকে ‘গেহরাইয়া’ দেখতে আহ্বান জানিয়েছেন।

এক সাক্ষাত্কারে শ্রাবন্তী বলেন, ‘আমি সত্যিই খুব গর্বিত ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হতে পেরে; যেখানে এই ধরণের মাস্টারপিস তৈরি হয়। উঠতি পরিচালক, অভিনেতারা সবাই এতো ট্যালেন্টেড। আমি বিশেষভাবে নাম নেব দীপিকা এবং শকুনের (পরিচালক শকুন বাত্রা), দুজনেই অনবদ্য কাজ করেছেন। এই ছবিটা সবার দেখা উচিত।’

গত কয়েক বছর শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। তবে নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখেন অভিনেত্রী। খুশির ঠিকানা খুঁজে নেন নিজের মতো করে। তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে যেভাবে মানব সম্পর্কের গভীরতা মাপার চেষ্টা করা হয়েছে ‘গেহরাইয়া’ সিনেমায়, সেটাতে মুগ্ধ হয়েছেন শ্রাবন্তী।

প্রসঙ্গত, তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদ করে শ্রাবন্তী এখন নতুন প্রেমে মজে আছেন। কলকাতার ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তার মনের লেনাদেনা। যদিও রোশানের সঙ্গে তার ডিভোর্স মামলার চূড়ান্ত ফলাফল এখনো স্পষ্টভাবে জানা যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »