শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পরাজয়ে শঙ্কিত আর্জেন্টিনার সমর্থকরা
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২, ৬:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরাজয়ে শঙ্কিত আর্জেন্টিনার সমর্থকরা

 স্পোর্টস ডেস্ক 

আর্জেন্টাইন সাপোর্টারদের ধারণা ছিল হেসে-খেলেই লিওনেল মেসিরা সৌদি আরবকে হারাবে। তাদের শুরুটাও দারুণ ছিল।

কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৫ মিনিটের ব্যবধানে ২ গোল খেয়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। মেসিদের এমন পিছিয়ে পড়া দেখে রীতিমতো হতাশ আর্জেন্টিনার সমর্থকরা। 

খেলার মাত্র ১০ মিনিটে সৌদি আরবের ভুলে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। 

এরপর প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগপর্যন্ত ভাগ্য ফেবার করেনি আর্জেন্টিনার। প্রথমার্ধের শেষ ২৫ মিনিটে ৩টি গোল করে আর্জেন্টিনা। কিন্তু অফসাইডের কারণে সেই ৩টি গোলই বাতিল হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা। 

কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াতেই চমক দেখায় সৌদি আরব। মাত্র ৫ মিনিটের ব্যবধানে আর্জেন্টিনার জালে পরপর দুটি গোল করে সৌদি আরব।

খেলার ৪৮তম মিনিটে আর্জেন্টিনার জালে সালেহের গোল সমতায় ফেরে সৌদি আরব। এরপর ৫৩তম মিনিটে সেলিম আল দাওসারির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »