সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পরিবার নিয়ে জীবনের কঠিন সময় পার করছেন পার্নো মিত্র
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরিবার নিয়ে জীবনের কঠিন সময় পার করছেন পার্নো মিত্র

সাধারন মানুষ ভাবে, নায়ক-নায়িকাদের চেয়ে সুখের জীবন আর হয়তো নেই কারো! নায়ক-নায়িকাদের জীবন নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। তাঁদের পরিবারে কারা আছেন, তাঁরা ব্যক্তিগত জীবনে কেমন? এমন প্রশ্নই আসে মনে। অনেকের আবার এমনও ধারণা, অভিনেতাদের জীবনও খানিকটা সিনেমারই মতোই চকচকে। কিন্তু বাস্তবে সেটা ঘটে না। অনেকের জীবন পর্দার বাইরে প্রচন্ড কঠিন। তেমনই কঠিন এক জীবন পার করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। জীবনের কঠিন সেই মুহূর্তের কথাই প্রকাশ্যে শেয়ার করলেন অভিনেত্রী।

টলিউডের জনপ্রিয় মুখ পার্নো। যদিও অনেক দিন হল বড় পর্দায় বা কোনও ওয়েব সিরিজে দেখা যায়নি তাঁকে৷ ক্যামেরার সামনে দেখে তাঁর জীবন যতটা সহজ মনে হয়, আসলে পার্নোর জীবন ততটাও সহজ নয়। তাঁর কাঁধে যে বিশাল দায়িত্ব সেই কথাই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে ভাগ করে নিলেন পার্নো৷ মা দৃষ্টি হারিয়েছেন, বাবা মারা গেছেন অনেক দিন আগেই।

পার্নো বলেন, ‘‘আমার কাঁধে অনেক দায়িত্ব। বাবা মারা যাওয়ার দুই মাস আগে মা পরে যায়। তারপর থেকে আর উঠতে পারে না৷ নতুন বাড়ি কিনলাম। গৃহপ্রবেশের দিন থেকে মা আর চোখে দেখতে পাচ্ছে না। চিকিৎসক বললেন, ‘স্নায়ুজনিত রোগ, ঠিক হবে না৷ সব মিলিয়ে আমার অনেক চাপ। আমি আর আমার মামাতো বোন মিলে সামলাচ্ছি সবটা।’

পার্নো অভিনীত ‘বনবিবি’ নামক ছবিটি মুক্তির অপেক্ষায়। ‘সুনেত্রা সুন্দরম’ নামক ছবিটির শুটিংও শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন পার্নো। নয়াদিল্লিতে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদানও করেছিলেন। কিন্তু তারপর তাঁকে খুব বেশি রাজনীতির ময়দানে দেখা যায়নি৷ সেই সময় তাঁর সঙ্গে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও তাঁদের সম্পর্কের মাঝে রাজনীতির কখনও অন্তরায় হয়ে দাঁড়ায়নি। একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছেন তাঁরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »